ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফাল্গুন ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
অবৈধ বালু উত্তোলনের দায়ে জাফলংয়ে ৯ জন আটক
Scroll
পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
হজের ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটলে ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত
Scroll
৪ ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড, তেজগাঁও কলেজ ছাত্র ইকরাম হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড
Scroll
ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম কমিয়ে ৭০.১০ টাকা নির্ধারণ
Scroll
জাহাজ-বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
Scroll
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ
Scroll
পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করা হবে: দীপেন দেওয়ান
Scroll
১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-সি৩ আসনের নির্বাচন
Scroll
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী
Scroll
মার্চে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Scroll
পত্রিকা: ’সংসদের প্রথম অধিবেশনের সভাপতি নিয়ে জটিলতা’
Scroll
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক বৃদ্ধি: ১০% থেকে ১৫%
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ
Scroll
ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি
Scroll
মার্চে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
জাপানে এপ্রিল থেকে বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষেধ
Scroll
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আন্তরিক ও অকৃত্রিম’, বললেন ভারতীয় সহকারী হাইকমিশনার

দীপেন দেওয়ান-এর ঘোষণা

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করা হবে

বাসস

প্রকাশ: ১৬:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করা হবে

ছবি : মন্ত্রণালয়

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জিরো টলারেন্সের আওতায় আনা হবে।

তিনি বলেন, আমি তিন পার্বত্য জেলার অধিপতি নয়, বরং সেবক হিসেবে কাজ করতে চাই। তিন পার্বত্য জেলার মানুষের সেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন।

আজ রোববার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের কোনো সম্প্রদায়কেই পেছনে রাখা হবে না। সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। পাহাড়ি অঞ্চলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী।

সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। পার্বত্য অঞ্চলকে দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার নেতৃত্বে পরিষদের সদস্যবৃন্দ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে মনোনীত করায় তারা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা তার বক্তব্যে বলেন, আমরা একজন ত্যাগী মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি। উনার সুযোগ্য নেতৃত্বে আমরা তিন পার্বত্য জেলার মানুষ শান্তিতে থাকতে চাই এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন