ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা
Scroll
অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ
Scroll
নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য: নির্বাচন কমিশনার সানাউল্লাহ
Scroll
গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান
Scroll
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান: ‘উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন ’
Scroll
নেপালে বাস নদীতে পড়ে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু
Scroll
রোজায় ব্যাংক লেনদেনের সময়সীমা ঠিক করল কেন্দ্রীয় ব্যাংক
Scroll
সিলেটে ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলে মাত্রা ছিল ৪
Scroll
দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি: দুর্যোগ উপদেষ্টা
Scroll
২০৪০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৯০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত ইইউ-এর
Scroll
পরবর্তী সরকারের সামনে প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো জানালেন অর্থ উপদেষ্টা
Scroll
সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
Scroll
নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল
Scroll
‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষ মনের কথা লিখেছেন
Scroll
২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন
Scroll
প্রধান উপদেষ্টার সকাশে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল
Scroll
অবশেষে ভারতের বিপক্ষে খেলতে রাজি হলো পাকিস্তান
Scroll
পত্রিকা: ’প্রচার শেষ, ভোটের অপেক্ষা’
Scroll
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান
Scroll
এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: জামায়াত আমির

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি: দুর্যোগ উপদেষ্টা

বাসস

প্রকাশ: ১৯:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি:  দুর্যোগ উপদেষ্টা

দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম ঢাকা সেনানিবাসে মঙ্গলবার দুর্যোগ সক্ষমতা বাড়ানোর সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন। বাসস।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এই বাস্তবতায় দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি।

তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের জান-মাল রক্ষা এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত পুনরুদ্ধারে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। সশস্ত্র বাহিনীর এই সক্ষমতাকে আরও শক্তিশালী করতেই আধুনিক ও উন্নত সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

উপদেষ্টা আজ ঢাকায় ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ঢাকা সেনানিবাসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (৩য় পর্যায়)’ এর আওতায় সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি)-এর কাছে দুর্যোগ সক্ষমতা বৃদ্ধিমূলক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় সরবরাহকৃত যন্ত্রপাতি সশস্ত্র বাহিনীকে দুর্যোগকালীন আরও দ্রুত, কার্যকর ও নিরাপদভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় এসব সরঞ্জাম উদ্ধার অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আজকের এই সরঞ্জাম হস্তান্তরের মাধ্যমে সশস্ত্র বাহিনীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা আরও সুসংহত ও শক্তিশালী হয়েছে।

দুর্যোগ উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সংস্কারের আওতায় আনা হয়েছে। এই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে দুর্যোগসংক্রান্ত সকল কার্যক্রমকে মন্ত্রণালয়কে কেন্দ্রীয় ভূমিকায় রেখে সমন্বিতভাবে পরিচালনা করা হবে। ইতোমধ্যে এ কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী সরকার এই সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় যেসব যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে, তার মধ্যে রয়েছে তিনটি ৪৮ টন ক্ষমতাসম্পন্ন হেভি ডোজার, তিনটি ২০ টন ক্ষমতাসম্পন্ন ডোজার এবং তিনটি ফর্কলিফট। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোমাতসু কোম্পানির নির্মিত এসব যন্ত্রপাতি উচ্চ সক্ষমতা, টেকসই গঠন এবং দুর্যোগ পরিস্থিতিতে দীর্ঘসময় নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য বিশেষভাবে উপযোগী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। তারা দুর্যোগ ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এর আগে দুর্যোগ উপদেষ্টা উদ্ধার অভিযানে ব্যবহৃত যানবাহনের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন এবং পরে হস্তান্তরিত যন্ত্রপাতিসমূহ পরিদর্শন করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন