বাসস
প্রকাশ: ২০:২৩, ৩১ মার্চ ২০২৬
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আজ সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) এর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কাজ করছি। আমি সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, খুব শিগগিরই কাজ সম্পন্ন করে এসব অনিয়ম এবং একটি প্রামাণ্য তালিকা জাতির সামনে উপস্থাপন করা হবে।’
এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, এ বিষয়ে তার মন্ত্রণালয়ে বহু অভিযোগ এসেছে এবং মন্ত্রণালয় তা নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি বলেন, ‘তাদের মুক্তিযোদ্ধা সনদ স্থগিত করা হয়েছিল এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। অন্যদিকে, অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করে তাদের ভাতা ও অন্যান্য অবৈধ সুবিধা দেওয়া হয়েছে।’