ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

২১ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা, নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে সরকারের
Scroll
ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ
Scroll
স্বাস্থ্যখাতে ধাপে ধাপে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
Scroll
বিদেশে যাওয়া-আসার সময় রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী
Scroll
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া
Scroll
আদিবাসী অঞ্চলের পাখিরা ৮০ বছরে আয়তনে ৭২% পর্যন্ত ছোট হয়ে গেছে
Scroll
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আশাবাদী ঢাকা-দিল্লি
Scroll
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এই সরকার বিচক্ষণ পদক্ষেপ নেবে: জিইডি
Scroll
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
২০২৬ সালে চীনের প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি হবে না
Scroll
মার্চ ৭ তারিখ পর্যন্ত দুবাইয়ের সকল ফ্লাইট স্থগিত করল এমিরেটস
Scroll
চলতি কর বছরে ৪০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল
Scroll
’ভাড়াটে সৈন্য’ হিসেবে রাশিয়ার পক্ষে লড়ছে বাংলাদেশি তরুণেরা
Scroll
পত্রিকা: ’গ্যাস সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের শরণাপন্ন বাংলাদেশ’
Scroll
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Scroll
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে
Scroll
জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ: জ্বালানি মন্ত্রী
Scroll
২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি ১৫% উন্নীতের লক্ষ্য নির্ধারণ সরকারের

জাকজমকপূর্ণ ইফতার মাহফিল নয়

বিদেশে যাওয়া-আসার সময় রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০:২৮, ৫ মার্চ ২০২৬

বিদেশে যাওয়া-আসার সময় রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক অবস্থা বিবেচনায় জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। এবার এতিম ও আলেম-উলামা এবং কূটনীতিকদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দু’টি ইফতার মাহফিলে থাকবেন তিনি।

বৃহস্পতিবার তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে একটি এবং ৭ মার্চ এতিম ও আলেম-উলামাদের সম্মানে আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী। এই দুই ইফতার মাহফিল যমুনায় অনুষ্ঠিত হবে। 

প্রধানমন্ত্রী রাজনীবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত থাকলেও সার্বিক অবস্থা বিবেচনা করে তা বাতিল করা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তারেক রহমান নিজের বাসায় পরিবারের সাথেই ইফতার করছেন। রাষ্ট্রীয়ভাবে জাকজমকপূর্ণ ইফতার অনুষ্ঠান হচ্ছে না।

এদিকে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও স্বদেশে প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে অনুসরণীয় রাষ্ট্রাচারে পরিবর্তন আনা হয়েছে।প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময় অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ বৃহস্পতিবার সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠি অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় মাত্র চারজন কর্মকর্তাকে বিমানবন্দরে থাকতে হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

এ পরিবর্তনের মাধ্যমে পূর্ববর্তী বিস্তৃত প্রটোকল ব্যবস্থা সংক্ষিপ্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিদেশযাত্রা ও ফেরার সময় বিমানবন্দরে রাষ্ট্রাচার নিয়ে নির্দেশনা জারি করে অন্তর্বর্তী সরকার। এখন ওই নির্দেশনা বাতিল করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন