শিরোনাম
বাসস
প্রকাশ: ১০:২০, ৫ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত।
আঞ্চলিক আকাশসীমা ব্যাপকভাবে বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ৭ মার্চ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত দুবাই আসা-যাওয়ার সকল নির্ধারিত ফ্লাইট স্থগিত থাকবে বলে জানিয়েছে এমিরেটস।
এমিরেটসের ফ্লাইট শিডিউল পোর্টাল অনুযায়ী, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরানের মধ্যকার সংঘাত পঞ্চম দিনে গড়ালে এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়, খবর সউদি গেজেটের।
পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ইরান লাগাতার মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত এবং কাতার বুধবার জানিয়েছে যে, উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলার পঞ্চম দিনে তারা বেশ কিছু মিসাইল ও ড্রোন প্রতিহত করেছে। এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে তিনটি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করেছে এবং ১২৯টি ড্রোন শনাক্ত করেছে। এর মধ্যে ১২১টি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং ৮টি দেশের ভেতরে পড়েছে।
অন্যদিকে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তাদের বিমান ও নৌবাহিনী ইরান থেকে ছোড়া দুটি ক্রুজ মিসাইল এবং ১০টি ড্রোন প্রতিহত করেছে।