শিরোনাম
বাসস
প্রকাশ: ১৪:৩১, ৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাসস।
বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।