ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

২১ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা, নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে সরকারের
Scroll
ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ
Scroll
স্বাস্থ্যখাতে ধাপে ধাপে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
Scroll
বিদেশে যাওয়া-আসার সময় রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী
Scroll
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া
Scroll
আদিবাসী অঞ্চলের পাখিরা ৮০ বছরে আয়তনে ৭২% পর্যন্ত ছোট হয়ে গেছে
Scroll
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আশাবাদী ঢাকা-দিল্লি
Scroll
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এই সরকার বিচক্ষণ পদক্ষেপ নেবে: জিইডি
Scroll
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
২০২৬ সালে চীনের প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি হবে না
Scroll
মার্চ ৭ তারিখ পর্যন্ত দুবাইয়ের সকল ফ্লাইট স্থগিত করল এমিরেটস
Scroll
চলতি কর বছরে ৪০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল
Scroll
’ভাড়াটে সৈন্য’ হিসেবে রাশিয়ার পক্ষে লড়ছে বাংলাদেশি তরুণেরা
Scroll
পত্রিকা: ’গ্যাস সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের শরণাপন্ন বাংলাদেশ’
Scroll
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Scroll
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে
Scroll
জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ: জ্বালানি মন্ত্রী
Scroll
২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি ১৫% উন্নীতের লক্ষ্য নির্ধারণ সরকারের

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানালেন

জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে

বাসস

প্রকাশ: ১৭:০৩, ৫ মার্চ ২০২৬

জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবিতথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি

আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপ ও উদ্যোগগুলো প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো এই ভাষণে গুরুত্ব পাবে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এই অধিবেশনে সরকারি দল হিসেবে সরকারের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে, সেসব বিষয়ে মন্ত্রিপরিষদ একটি প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ মওকুফ, সরকারের এ সমস্ত পদক্ষেপগুলো রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে।

এছাড়া ইতিমধ্যে যেসকল প্রতিশ্রুতি এবং সরকারের পক্ষ থেকে যেসব কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে— সে বিষয়ে বৈঠকে আলাপ হয়েছে।

বিশ্বের বর্তমান যুদ্ধাবস্থা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ডাকবেন। অর্থমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলে বৈঠকে থাকবেন।‘

আসন্ন ঈদের ছুটি নিয়ে জনমনে তৈরি হওয়া সংশয় প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে ক্যাবিনেট সেক্রেটারিই অফিশিয়ালি তথ্য জানাবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন