ঢাকা, রোববার, ২৯ মার্চ ২০২৬

১৪ চৈত্র ১৪৩২, ০৮ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
Scroll
জ্বালানি সাশ্রয়ে মিশর: কায়রোর রেস্তোরাঁ, ক্যাফে, শপিং মল ও পিরামিডে লাইট শো সীমিত
Scroll
টেকনাফ: নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
Scroll
প্যারিসে ব্যাংক অফ আমেরিকার শাখায় হামলা ব্যর্থ করে দিয়েছে পুলিশ
Scroll
উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনায় জোর দিতে হবে: মির্জা ফখরুল ইসলাম
Scroll
চিলিতে তেলের জন্য ট্রাকচালকদের সড়ক অবরোধ
Scroll
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
Scroll
জাতিসংঘে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় বহুপাক্ষিকতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর
Scroll
সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা, গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্খা প্রাধান্য পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত
Scroll
জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন
Scroll
শুল্ক এবং যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আরও সহায়তার আশ্বাস দিলেন ডেনাল্ড ট্রাম্প
Scroll
হরমুজ প্রণালী খুলতে যুদ্ধ বন্ধ করতে হবে আগে: জি-৭
Scroll
জ্বালানি তেলে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
Scroll
পত্রিকা: ’সৌদিতে আটকা প্রায় ৫ হাজার ওমরাহযাত্রী’
Scroll
ইরান যুদ্ধে সারের সরবরাহ ভঙ্গুর হবার আশঙ্কা
Scroll
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল
Scroll
সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দর: নিরাপত্তা ঝুঁকিতে গরুডা ফ্লাইটের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়
Scroll
মার্কিন যুক্তরাষ্ট্র: বিমানবন্দরে চরম বিলম্ব নিরসনে অর্থায়নে রাজি হয়েছে সিনেট

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা, গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্খা প্রাধান্য পাবে

বাসস

প্রকাশ: ১৯:২৭, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:২৭, ২৮ মার্চ ২০২৬

সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা, গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্খা প্রাধান্য পাবে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনপ্রত্যাশা এবং ছাত্র-গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

মন্ত্রী বলেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে সমঝোতার মাধ্যমে যাবতীয় সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন হবে।

মন্ত্রী শনিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সংবিধানে জিয়াউর রহমানের নাম স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ সমস্ত বিষয়ে সংবিধান সংস্কার সংক্রান্ত কমিটি গঠন করা হবে এবং সেখানে বিস্তারিত আলাপ-আলোচনা করা হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আমরা সব কিছুই অগ্রাধিকার ভিত্তিতে প্রণয়ন করবো। সেখানে বাংলাদেশের মানুষের বর্তমান সময়ের প্রত্যাশা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নকে গুরুত্ব দেওয়া হবে।'

মন্ত্রী আরো জানান, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বীকৃত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধন কমিটি তাদের খসড়া প্রণয়ন করবে। পরবর্তীতে জাতীয় সংসদে বিধি মোতাবেক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের মাধ্যমে আলাপ-আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের মধ্যে সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ থেকে আপনাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। এই ইউনিফর্ম কেবল ক্ষমতার প্রতীক নয়—এটি দায়িত্ব, ত্যাগ এবং সেবার প্রতীক।’

তিনি নবীন কর্মকর্তাদের সততা, সাহস ও মানবিকতার সাথে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রী ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্যদের সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তিতে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন