ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকে লড়বেন তাসনিম জারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পছন্দের ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।