ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

২৪ মাঘ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
বিদেশে যেতে বাংলাদেশিদের ’ভিসা সংকট’ কাটছে না কেন?
Scroll
পত্রিকা: ’ড. ইউনূসের সরকার কি ভূরাজনৈতিক?’
Scroll
ফরিদপুর নামেই বিভাগ হবে, বিভাগের সাথে সিটি কর্পোরেশন হবে: ডা. শফিকুর
Scroll
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির
Scroll
অন্তর্বর্তী সরকার: বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি
Scroll
ইসলামাবাদ: শিয়া মসজিদে জুমার নামাজে হামলায় ৩১ জন নিহত
Scroll
আব্দুল মান্নানের হাসপাতাল নির্মাণ ও বুড়িগঙ্গা রক্ষার প্রতিজ্ঞা
Scroll
বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন
Scroll
পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে: ডা. শফিকুর রহমান
Scroll
নেপালে বিয়ের বাস দুর্ঘটনা: ১৩ জন নিহত
Scroll
চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্ত
Scroll
পুরান ঢাকায় জলাবদ্ধতা, গ্যাস সংকট ও মাদক নির্মূলের অঙ্গীকার ইশরাক হোসেনের
Scroll
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
Scroll
রাজশাহীবাসীর শাসক নই, সেবক হতে চাই: মিনু
Scroll
সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম
Scroll
চট্টগ্রাম বন্দর: ৬ দিনের লাগাতার বন্ধের ধকল সামলাতে চেষ্টা চলছে
Scroll
ইংল্যান্ডে গৃহহীন লোকের সংখ্যা বাড়ছে
Scroll
হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
Scroll
নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, লাঙল কি এখনো ফ্যাক্টর
Scroll
‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকে লড়বেন তাসনিম জারা

বাসস

প্রকাশ: ১৪:৩৯, ২১ জানুয়ারি ২০২৬

ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকে লড়বেন তাসনিম জারা

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফুটবল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বাসস।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পছন্দের ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী তাসনিম জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। যখন ঢাকা-৯ আসনের (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, তখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন, আমার মার্কা কোনটা? আমাকে সমর্থন করতে চাইলে তারা ব্যালট পেপারে কোন মার্কায় ভোট দেবেন? আজ প্রতীক বরাদ্দের মাধ্যমে সেই প্রশ্নের একদম পরিষ্কার উত্তর আমরা পেয়েছি।’

নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে আমাদের নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু করবো। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে।’

এ সময় তিনি নির্বাচনী এলাকার ভোটারসহ সকলের কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ১২ জন প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বাকি ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন।

এর আগে, গত ১০ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান তাসনিম জারা। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি তার পছন্দের প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দের আবেদন করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন