সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে শীঘ্রই যৌথবাহিনীর অভিযান
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। সেখানে শিগগিরই সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএনসহ সকল বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালিত হবে বলে উল্লেখ করেন তিনি।