ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
সবচেয়ে খারাপ স্বাস্থ্য সংকটে ১ বিলিয়ন ডলার সাহায্য চাইছে বিশ্ব স্বাস্থ সংস্থা
Scroll
প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত
Scroll
মুম্বাই বিমানবন্দরে ২ বিমানের ডানা ঘর্ষনের ঘটনা তদন্ত করছে ভারত
Scroll
’বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থা বিপন্ন,’ সতর্কবার্তা এইচআরডাব্লিউ-এর
Scroll
৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে
Scroll
নির্বাচন কার্যক্রম সমন্বয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা চলছে
Scroll
ট্রাম্প ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন বিলে স্বাক্ষর, সরকারি অচলাবস্থার অবসান
Scroll
উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?
Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
ঢাকায় ভূমিকম্প অনুভূত
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস

সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে শীঘ্রই যৌথবাহিনীর অভিযান

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ১০:৩৯, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪৪, ২১ জানুয়ারি ২০২৬

সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে শীঘ্রই যৌথবাহিনীর অভিযান

সীতাকুণ্ডের জঙ্গল। ছবি: বিবিসি বাংলার সৌজন্যে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। সেখানে শিগগিরই সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, এপিবিএনসহ সকল বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের এই অভয়াশ্রম আমরা ভেঙেচুরে গুঁড়িয়ে দেব–এটুকু আমরা আপনাদেরকে কথা দিতে পারি।

তিনি বলেন, সুবেদার মোতালেব শহীদ হলেন। এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয়, সেটি আমরা নিশ্চিত করব যে–কোনো মূল্যে। তিনি বলেন, আমি আপনাদের কথা দিতে চাই যে, এ বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো জিনিস মনিটর করবে।

গত সোমবার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র‌্যাব–৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার নামাজে জানাজা শেষে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে র‌্যাব–৭ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, এখানে (জঙ্গল সলিমপুর) যারা অবৈধভাবে বসবাস করছে, অস্ত্রধারী সন্ত্রাসী আছে, খুব শিগগির আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের নির্মূল করব। তিনি বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এর পেছনে লেগে থাকবে। এই ঘটনায় একটি হত্যা মামলা রুজু হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মামলাটি র‌্যাব সার্বক্ষণিক মনিটরিং করবে।

জঙ্গল ছলিমপুরের মতো অপরাধপ্রবণ এলাকায় কম সংখ্যক সদস্য নিয়ে র‌্যাবের এ অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে শহীদুর রহমান বলেন, আমাদের জনবল একেবারে কম ছিল না। ৫০ জনের মতো ছিল। ওখানে অপারেশন সফল হবে–এ ধারণার বশবর্তী হয়ে এ অভিযান পরিচালনা করি। সোমবারের ঘটনায় র‌্যাবের কোনো ত্রুটি ছিল কিনা তা জানতে তদন্ত কমিটি গঠনের তথ্য দিয়ে তিনি বলেন, দেখব এ অভিযানে কোনো ভুল–ত্রুটি ছিল কিনা। যদি কোনো ভুল–ক্রটি পাই তাহলে আমরা সংশোধন করব। এক্ষেত্রে আমাদের অধিকার ছিল সন্ত্রাসীদের গুলি করা, কিন্তু আমরা তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনায় সেখানে আরো ক্যাজুয়ালিটির আশঙ্কা ছিল। আমাদের সদস্যরা সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণও আহত–নিহত হতো। সে কারণে হয়তো গুলি করেনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, মোতালেবের মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি, তা পূরণ করা সম্ভব না। এই ঘটনায় মোতালেবের স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানেরা তাদের পিতা হারিয়েছে। আমরা এই ক্ষতি পূরণ করতে পারব না। তবে আমরা নিশ্চিত করতে চাই, এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম। মোতালেবের অনুপস্থিতিতে এই পরিবারের যাতে কোনো সমস্যা না হয় সেই দায়িত্ব আমাদের।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ থেকে এ পর্যন্ত র‌্যাবের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। গতকাল সেখানে আরো একজন যোগ হলো। তিনি বলেন, জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আর ছাড় দেয়া হবে না।

এর আগে সন্ত্রাসীদের হামলায় নিহত র‌্যাব–৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়ার নামাজে জানাজা র‌্যাব–৭ এর পতেঙ্গা কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, র‌্যাব, বিজিবি এবং পুলিশসহ বিভিন্ন সংস্থার বিপুল সংখ্যক সদস্য ও কর্মকর্তা অংশ নেন।

উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়ার দ্বিতীয় নামাজে জানাজা শেষে কুমিল্লা সদরের অলিপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন