ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

১৫ ফাল্গুন ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন
Scroll
জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
Scroll
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর করতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
Scroll
গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
Scroll
ওয়ার্নার ব্রস ডিসকভারি অধিগ্রহণ করতে যাচ্ছে প্যারামাউন্ট
Scroll
ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের
Scroll
বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িতে ফ্রি ওয়াইফাই দেয়া হবে
Scroll
হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
Scroll
ওআইসি বৈঠকের ফাঁকে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক পররাষ্ট্রমন্ত্রী
Scroll
ঢাকায় ভূমিকম্প অনুভূত, মাত্রা ছিল ৫.৩
Scroll
ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ
Scroll
পাক-আফগান বৈরিতা: মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান
Scroll
পত্রিকা: ’৬৫ প্রকল্পে ব্যয় ৮০ হাজার কোটি বাড়িয়ে গেছে ইউনূস সরকার’
Scroll
আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েক স্থানে পাকিস্তানের হামলা
Scroll
হজের পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ফের চালু হবে
Scroll
আমদানি কমলেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি শক্ত-পোক্ত
Scroll
অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Scroll
এবার ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
Scroll
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরানো ও নিয়োগ নিয়ে এত আলোচনা কেন?
Scroll
সাতক্ষীরায় জেলি পুশকৃত ১৬৪ কেজি বাগদা চিংড়ি জব্দ

প্রবাসী কল্যাণ মন্ত্রী বললেন

হজের পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ফের চালু হবে

বাসস

প্রকাশ: ০৮:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

হজের পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ফের চালু হবে

প্রতিনিধিত্বশীল (ম্যানচেষ্টার এয়ারপোর্ট) ছবি: সংগৃহীত।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ হয়নি। হজযাত্রী পরিবহনের কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অন্যান্য রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। হজযাত্রী পরিবহন কার্যক্রম শেষে ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হবে।

গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। যে আশা ও বিশ্বাস নিয়ে জনগণ আমাদের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে, আগামী পাঁচ বছরের প্রতিটি দিন সে প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

মন্ত্রী বলেন, সরকার প্রবাসী যাত্রীদের জন্য হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি জানান, বিমানবন্দরের বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আগামী রোববার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে বিমানবন্দর পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করবেন এবং তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরো বলেন, শুধু সিলেট নয়, দেশের সব বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেলের সভাপতিত্বে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন