ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

১১ চৈত্র ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
Scroll
৪০ যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ল বাস
Scroll
সরকারের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব
Scroll
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : শামা ওবায়েদ
Scroll
তথ্যমন্ত্রী বললেন প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার জন পাবেন ‘কৃষক কার্ড’ বাসস
Scroll
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
Scroll
স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Scroll
হারিয়ে যাচ্ছে মৌমাছি, খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে
Scroll
উত্তরাঞ্চলে উদ্যোক্তাদের বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
Scroll
অ্যান্টিপ্রোটন নিয়ে পথে: সার্ন অ্যান্টিম্যাটার পরিবহনে জটিল পরীক্ষা চালিয়েছে
Scroll
লাগার্ডিয়া বিমানবন্দর: তদন্তে গ্রাউন্ড অ্যালার্ট সিস্টেম ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে
Scroll
মেটা জেনেশুনে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে: জুরি
Scroll
পত্রিকা: এবারে ঈদযাত্রায় প্রাণহানি আগের চেয়ে বেশি
Scroll
ইরানকে ১৫-দফা শান্তি পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যম
Scroll
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার
Scroll
স্বাধীনতা দিবস মানিক মিয়া এভিনিউ-এ সশস্ত্র বাহিনীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান
Scroll
ইরান যুদ্ধ: ভারতে বহুজাতিক কোম্পানির বিয়ারের মূল্য বৃদ্ধির আশঙ্কা
Scroll
কৃষিমন্ত্রী জানালেন দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার
Scroll
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বললেন কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে

চূড়ান্ত অনুমোদনের জন্য

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ মন্ত্রিপরিষদ বিভাগে

বাসস

প্রকাশ: ১৮:০৫, ১৮ জানুয়ারি ২০২৬

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ মন্ত্রিপরিষদ বিভাগে

প্রতীকি ছবি। এঁকেছে জেমিনাই।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত করে যথাযথ কর্তৃপক্ষের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পর্যায়ের সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আমরা আশা করছি-দ্রুততম সময়ের মধ্যেই অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন লাভ করবে।

পরে বিকেলে এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশটি শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ে চূড়ান্ত করার পূর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্বচ্ছ ধাপ অতিক্রম করা হয়েছে। এর মধ্যে রয়েছে-সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত সংগ্রহ, জনমতের জন্য ওয়েবসাইটে খসড়া প্রকাশ এবং শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময়। এছাড়া বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ করে একটি সর্বজনগ্রাহ্য কাঠামো তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মূল লক্ষ্য ছিল একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কাঠামো নির্ধারণ করা, যেখানে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটবে এবং বিদ্যমান উদ্বেগসমূহ নিরসন হবে।

অস্থিতিশীল পরিস্থিতি পরিহারের আহ্বান : 

অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় থাকায় সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে, টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রতিটি ধাপ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা জরুরি। এ সময় জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি বা আবেগপ্রসূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা দীর্ঘদিনের এই শ্রম ও অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মন্ত্রণালয় সতর্ক করেছে।

অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত থাকলে অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যা দেশের উচ্চশিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন