ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ট্রাম্প ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন বিলে স্বাক্ষর, সরকারি অচলাবস্থার অবসান
Scroll
উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?
Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
ঢাকায় ভূমিকম্প অনুভূত
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

শিক্ষা উপদেষ্টা বললেন

নম্বর বাণিজ্য নয়, যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন নিশ্চিত করা হবে

বাসস

প্রকাশ: ২০:১২, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:১৭, ২৫ জানুয়ারি ২০২৬

নম্বর বাণিজ্য নয়, যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন নিশ্চিত করা হবে

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। ছবি: বাসস


শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, নম্বর বাণিজ্য ও কৃত্রিম ফলাফলের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যোগ্যতার ভিত্তিতে প্রকৃত মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি জোর দিয়ে বলেন, ‘মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করাই আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি।’

আজ রোববার টাঙ্গাইলের নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কবি বুলবুল খান মাহবুব এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে 'আজীবন সম্মাননা' প্রদান করা হয়।

শিক্ষার্থী কাছে দেশপ্রেমের সংজ্ঞা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশপ্রেম শুধু ইতিহাসের গৌরবগাঁথা স্মরণ নয়, বরং সততা, দায়িত্বশীলতা, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়বোধের চর্চাই প্রকৃত দেশপ্রেম।’

শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।

ড. আশরাফ সিদ্দিকীর অবদান স্মরণ করে অধ্যাপক আবরার বলেন, ‘তিনি ছিলেন বহুমাত্রিক এক মানবিক ব্যক্তিত্ব। সাইকেল ও টেপ রেকর্ডার হাতে লোকসাহিত্য সংগ্রহে তার নিরলস শ্রম আজও গবেষকদের জন্য এক বিরল দৃষ্টান্ত। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেও তিনি দেশের মাটিতে ফিরে জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে নিজেকে নিবেদিত করেছিলেন।’

দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য নিয়ে সি আর আবরার বলেন, ‘বাংলাদেশ বহুমাত্রিক পরিচয়ের দেশ। ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর বৈচিত্র্য আমাদের শক্তি। এই বৈচিত্র্য ধারণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে তিনি শিক্ষাক্রম উন্নয়ন, পাঠ্যপুস্তকের মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর সরকারের বিশেষ গুরুত্বের কথা তুলে ধরেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, স্থানীয় বিশিষ্টজন এবং জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন