ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

২৬ মাঘ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান
Scroll
মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
Scroll
পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন
Scroll
জর্ডানে গার্মেন্টস খাতে নারী কর্মী আরও বাড়ানোর চেষ্টা চলছে: বোয়েসেল এমডি
Scroll
ভোলা হবে দক্ষিণাঞ্চলের তিলোত্তমা নগরী, ব্যারিস্টার আন্দালিব রহমান
Scroll
জানুয়ারিতে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৮%
Scroll
নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন: জাইমা রহমান
Scroll
শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত
Scroll
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান
Scroll
আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম ধরে রাখতে প্রশংসাপত্র জালিয়াতি রোধের নির্দেশ প্রধান উপদেষ্টার
Scroll
নির্বাচন ঘিরে কুমিল্লাসহ ছয় জেলায় সেনাবাহিনীর অভিযান, বিশেষ মহড়া
Scroll
নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
ঢাকার ১৩টি আসনে ভোটের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
Scroll
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির
Scroll
সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী
Scroll
রাঙামাটির ২০টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো শুরু
Scroll
শ্রমিক-কর্মচারীদের নিয়ে আজ সভা ডাকল বন্দর কর্তৃপক্ষ, যোগ দিচ্ছেন না শ্রমিকেরা
Scroll
ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী, নির্বাচন এলেই কেন এই কথা শোনা যায়?
Scroll
পত্রিকা: ’ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি’
Scroll
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাসস

প্রকাশ: ২১:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে। ছবি: বাসস।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শিক্ষা ব্যবস্থা রূপান্তর ও মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে মুসলিম বিশ্বকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ করতে হবে।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ও সিকো ইউনিভার্সিটিজ নেটওয়ার্কের (সান) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টেকসই উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য অধিক বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিপুল মানবসম্পদ ও সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য থাকা সত্ত্বেও মুসলিম বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে।

সমঝোতা স্মারককে সময়োপযোগী উদ্যোগ হিসেবে বর্ণনা করে তিনি আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থীদের বিনিময় এবং প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা ভাগাভাগির মাধ্যমে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদার হবে।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইইউটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান ও সান-এর সদস্য সালাহউদ্দিন কাসেম খান।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন