ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৯ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি৮ শীর্ষ সম্মেলন স্থগিত
Scroll
মালদ্বীপে বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি নিহত, গুরুতর আহত ২
Scroll
বললেন রেলমন্ত্রী স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সক্ষমতার সবটুকু ব্যবহার করা হয়েছে
Scroll
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
Scroll
স্পিকার ও ডেপুটি স্পিকারের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
Scroll
রাশিয়ার ওপর চাপ: ভলোদিমির জেলেনস্কি শুক্রবার প্যারিসে পৌঁছেছেন
Scroll
ইরান কি যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই সুবিধাজনক মনে করছে?
Scroll
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
Scroll
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী
Scroll
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
Scroll
তেহরান হরমুজ প্রণালী অবরোধ করতে চায় না, ইউরোনিউজকে জানালেন ইরানি রাষ্ট্রদূত
Scroll
পত্রিকা: ’তেল সরবরাহ কমেছে ৪৫%, কোথাও পাম্প বন্ধ, কোথাও লাইন’
Scroll
রংপুর, দিনাজপুরে স্বস্তির বৃষ্টি, রাতের তাপমাত্রা কমে ১৮ ডিগ্রী
Scroll
ঈদ-যাত্রায় পুলিশের নিরাপত্তা পরামর্শ
Scroll
হত্যার প্রতিশোধ নেবে ইরান, বন্ধ থাকবে হরমুজ প্রণালি
Scroll
নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির
Scroll
জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমেছে
Scroll
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪
Scroll
ইউরোপ: সেরা সৃজনশীল শহরের খেতাব পেল স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানা
Scroll
হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় ঢাকা

বাসস

প্রকাশ: ০৮:৩৫, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:৩৫, ১২ মার্চ ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। ছবি: পিআইডি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চেয়েছেন।

বুধবার সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ পৃথক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সমর্থন চান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা নতুন দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বৈঠকগুলোতে প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্ক ও জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এ সময় উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়ন অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তি রপ্তানি ও অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর বিষয়েও বৈঠকে কথা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ । ছবি: পিআইডি

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, দ্রুত ও সসম্মানে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র টেকসই সমাধান।

ডেনমার্ক ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ধারাবাহিক অগ্রতিতে সন্তোষ প্রকাশ করে বৈঠক শেষ হয়। রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে বিদ্যমান এই পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন