শিরোনাম
বাসস
প্রকাশ: ২১:৫৮, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ২২:১৪, ১৩ মার্চ ২০২৬
প্রতীকি ছবি: সংগৃহীত।
চার দিনব্যাপী এ বৈঠকের শেষ দিনে ১৫ এপ্রিল রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন করে কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
শুক্রবার ইরান ও উপসাগরীয় কয়েকটি দেশে নতুন করে হামলা হয়েছে। ইসরাইল ও ইরান নতুন দফায় আক্রমণ শুরু করায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ তীব্র হয়ে উঠেছে এবং এতে বৈশ্বিক অর্থনীতিও গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে।
ডি৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইরান ও ইন্দোনেশিয়ার পাশাপাশি আজারবাইজান, বাংলাদেশ, মিশর, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ত্রি থারিয়াত বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের ওপর হামলার পর উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ডি৮ বৈঠক পরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাকার্তায় সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি দুঃখজনক যে উত্তেজনা প্রশমনের কোনো দৃশ্যমান লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘গত রাতে পররাষ্ট্রমন্ত্রী তার সমমর্যাদার মন্ত্রীদের উদ্দেশে একটি চিঠিতে ডি৮ শীর্ষ সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।’