ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

২৭ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার: পরিবেশ মন্ত্রী
Scroll
মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে: তথ্যমন্ত্রী
Scroll
জুনে চালু হচ্ছে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
Scroll
ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু
Scroll
নেপালে উন্নয়ন কূটনীতি: রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নতুন পররাষ্ট্র কৌশল
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত
Scroll
সিঙ্গাপুর থেকে এলো আরো ২৭ হাজার ২০৪ টন ডিজেল
Scroll
সুস্থতার সুবাসে দিনের ক্লান্তি মুক্তি: চীনে সুগন্ধির বাজার ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
Scroll
বিনামূল্যে খাদ্যকেন্দ্রিক পর্যটন জনপ্রিয় হচ্ছে ভারতে
Scroll
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে: ইরানের দাবি
Scroll
পত্রিকা: ’যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি- বছরে ১৩২৭ কোটি টাকা হারানোর শঙ্কা : সিপিডি’
Scroll
পুলিশ ও প্রশাসনে অবসর-বরখাস্ত থেকে ফেরানোর প্রভাব কেমন হবে
Scroll
বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা কেন গুরুত্বপূর্ণ
Scroll
সংঘাত শেষের ইঙ্গিত পেয়ে তেলের দাম কমছে
Scroll
আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
৪,০০০ এসআই পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে সরকার
Scroll
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

ইরানের দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে

বাসস

প্রকাশ: ১১:০৭, ১১ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে

ছবি: বাসস

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি বুধবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম  জানায়, এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র ও ভয়াবহ আক্রমণ ছিল, যা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিপ্লবী গার্ড বাহিনী জানায়, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের বিভিন্ন শহর, যার মধ্যে তেল আবিব ও হাইফা রয়েছে। এছাড়া ‘পশ্চিম জেরুজালেম’ এলাকাও লক্ষ্যবস্তু করা হয়—এটি বিতর্কিত জেরুজালেম শহরের সেই এলাকা যা বর্তমানে পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে এবং দূরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার এই দফায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক লক্ষ্যবস্তু এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিকেও লক্ষ্য করে চালানো  হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাতের জবাবে ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং ইরাকের কুর্দি অঞ্চলের আরও তিনটি স্থাপনাকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার দাবি করেছে, হরমুজ প্রণালীর কাছে কোনো মার্কিন নৌবাহিনীর জাহাজ যাওয়ার ‘সাহস দেখায়নি’। এর আগে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী  ক্রিস রাইট বলেছিলেন, মার্কিন নৌবাহিনী একটি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার হতে সহায়তা করেছে। তবে কয়েক মিনিটের মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টটি মুছে ফেলেন।

আজ ভোরে উপসাগরীয় অঞ্চলে নতুন হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন