ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

২৭ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার: পরিবেশ মন্ত্রী
Scroll
মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে: তথ্যমন্ত্রী
Scroll
জুনে চালু হচ্ছে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
Scroll
ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু
Scroll
নেপালে উন্নয়ন কূটনীতি: রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নতুন পররাষ্ট্র কৌশল
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত
Scroll
সিঙ্গাপুর থেকে এলো আরো ২৭ হাজার ২০৪ টন ডিজেল
Scroll
সুস্থতার সুবাসে দিনের ক্লান্তি মুক্তি: চীনে সুগন্ধির বাজার ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
Scroll
বিনামূল্যে খাদ্যকেন্দ্রিক পর্যটন জনপ্রিয় হচ্ছে ভারতে
Scroll
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে: ইরানের দাবি
Scroll
পত্রিকা: ’যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি- বছরে ১৩২৭ কোটি টাকা হারানোর শঙ্কা : সিপিডি’
Scroll
পুলিশ ও প্রশাসনে অবসর-বরখাস্ত থেকে ফেরানোর প্রভাব কেমন হবে
Scroll
বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা কেন গুরুত্বপূর্ণ
Scroll
সংঘাত শেষের ইঙ্গিত পেয়ে তেলের দাম কমছে
Scroll
আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
৪,০০০ এসআই পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে সরকার
Scroll
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে এলো আরো ২৭ হাজার ২০৪ টন ডিজেল

১৫ মার্চের মধ্যে ৯০ হাজার টন নিয়ে আসছে তিনটি জাহাজ

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ১১:৪০, ১১ মার্চ ২০২৬

সিঙ্গাপুর থেকে এলো আরো ২৭ হাজার ২০৪ টন ডিজেল

সিঙ্গাপুর থেকে এসেছে আরো ২৭ হাজার ২০৪ টন ডিজেল। ছবি: সংগৃহীত।

একদিনের ব্যবধানে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ গতকাল মঙ্গলবার চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল দুপুরে জাহাজটি পতেঙ্গায় জ্বালানি তেল খালাসের জেটিতে ভিড়ে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক মোরশেদ হোসেন আজাদ এই তথ্য নিশ্চিত করে বলেছেন, আগামী ১৫ মার্চের মধ্যে ৯০ হাজার টন ডিজেল নিয়ে অপর তিনটি জাহাজ চট্টগ্রামে পৌঁছাবে।

বিপিসির অপর একটি সূত্র জানায়, চলতি মার্চ মাস ও আগামী মাসে দেশের চাহিদা মেটাতে প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানি তেল আমদানির এলসি ইতোমধ্যে খোলা হয়েছে। প্রতিটি চালানের সাপ্লায়ার রয়েছেন। তাদের সাথে বিপিসির চুক্তি রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে দুই–চার দিন এদিক–ওদিক হলেও তেল পাঠানো হচ্ছে।

তেল ব্যবসায়ীরা সরবরাহ বন্ধ করেননি উল্লেখ করে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, বিপিসি পরিশোধিত যেসব তেল আমদানি করে তা মূলত ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে সাপ্লাই দেওয়া হয়। ওখানে রিফাইনারিতে এসব তেল পরিশোধন করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটলেও দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলো থেকে পরিশোধিত জ্বালানি তেল পরিবহনে কোনো সমস্যা নেই। ওখান থেকে জ্বালানি তেলবাহী জাহাজ নিয়মিত আসবে জানিয়ে বিপিসির ওই কর্মকর্তা বলেন, ইস্টার্ন রিফাইনারি প্রতিদিন দুই হাজার টন ডিজেল উৎপাদন করে। এর বাইরে গতকাল ভারত থেকে এসেছে ৫ হাজার টন। দুদিনে বিদেশ থেকে এলো প্রায় ৫৫ হাজার টন। আগামী তিন দিনের মধ্যে আসছে আরো ৯০ হাজার টন। দেশে প্রতি মাসে ১৫টি জাহাজ তেল নিয়ে আসে এবং এগুলোর সিডিউল ঠিক আছে। সব মিলিয়ে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কিছু নেই।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন