ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

২৭ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার: পরিবেশ মন্ত্রী
Scroll
মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে: তথ্যমন্ত্রী
Scroll
জুনে চালু হচ্ছে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
Scroll
ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু
Scroll
নেপালে উন্নয়ন কূটনীতি: রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নতুন পররাষ্ট্র কৌশল
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত
Scroll
সিঙ্গাপুর থেকে এলো আরো ২৭ হাজার ২০৪ টন ডিজেল
Scroll
সুস্থতার সুবাসে দিনের ক্লান্তি মুক্তি: চীনে সুগন্ধির বাজার ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
Scroll
বিনামূল্যে খাদ্যকেন্দ্রিক পর্যটন জনপ্রিয় হচ্ছে ভারতে
Scroll
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে: ইরানের দাবি
Scroll
পত্রিকা: ’যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি- বছরে ১৩২৭ কোটি টাকা হারানোর শঙ্কা : সিপিডি’
Scroll
পুলিশ ও প্রশাসনে অবসর-বরখাস্ত থেকে ফেরানোর প্রভাব কেমন হবে
Scroll
বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা কেন গুরুত্বপূর্ণ
Scroll
সংঘাত শেষের ইঙ্গিত পেয়ে তেলের দাম কমছে
Scroll
আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
৪,০০০ এসআই পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে সরকার
Scroll
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে: তথ্যমন্ত্রী

বাসস

প্রকাশ: ২১:৩৮, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ২১:৪২, ১১ মার্চ ২০২৬

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে: তথ্যমন্ত্রী

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: পিআইডি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান নির্বাচিত সরকারের প্রধান লক্ষ্য হলো অর্জিত গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্যবস্থাকে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

তিনি আরো বলেন, আর এই সংসদীয় ও সাংবিধানিক রাজনীতির সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমই হচ্ছে একটি জাতির সম্মিলিত মনোযোগ। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর স্বায়ত্তশাসন আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন— প্রতিটি ক্ষেত্রেই গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। গণমাধ্যমের সেই ভূমিকার কারণেই তৎকালীন আপামর মানুষের মধ্যে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এই গণচেতনা তৈরি হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘স্বাধীন বাংলাদেশে যখন একদলীয় শাসন কায়েম হয়েছিল, তার বিপরীতে আবারো মানুষের মধ্যে সেই মনোজগতকে তৈরি করেছে গণমাধ্যম। সেই ধারাবাহিকতাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে দ্বিতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের চর্চা আবার শুরু করতে পেরেছিলেন। আবার যখন স্বৈরাচার জনগণের ভোটাধিকারকে ১৯৯০ সালে দখল করে নিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রামের সমস্ত আবহ তৈরি করেছিল গণমাধ্যম।’

বিগত দেড় দশকের প্রেক্ষাপট তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই এবং জুলাই বিপ্লবে ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা গত ১২ ফেব্রুয়ারি ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচন আদায় করতে পেরেছি। এই প্রতিটি পর্বে জনগণের মূল স্রোতের প্রেক্ষাপট তৈরি করেছে গণমাধ্যম। গণমাধ্যম শক্তিশালী ভূমিকা পালন করেছে বলেই আজ সবকিছু সাংবিধানিক ধারায় চলছে।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো অর্জিত এই গণতন্ত্র, ভোটাধিকার এবং সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখা। সংসদ নেতা তারেক রহমান এবং বর্তমান নির্বাচিত সরকারের নেতৃত্বে আমাদের এই অর্জনকে স্থায়ী রূপ দিতে হবে। কোনো প্রাতিষ্ঠানিক রূপ যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচারকে প্রশ্রয় না দেয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সরকার গঠনের পর থেকে গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, সেই পরিবেশ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।’

তিনি আরো বলেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবেই কাজ করে যাবে। সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যেরকম সহযোগিতা প্রয়োজন, আমরা সেই সহযোগিতা অব্যাহত রাখব।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং ডিইউজের সাবেক সভাপতি যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, ডিইউজে’র যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন