ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

২০ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Scroll
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে
Scroll
জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ: জ্বালানি মন্ত্রী
Scroll
২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি ১৫% উন্নীতের লক্ষ্য নির্ধারণ সরকারের
Scroll
‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Scroll
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ’আন্তর্জাতিক আইনের পরিপন্থী’: কানাডা
Scroll
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ পত্র গৃহীত
Scroll
ইরানে ইসরাইলের ‘ব্যাপক বিমান হামলা’
Scroll
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক
Scroll
পত্রিকা: ’কোন চাওয়া পুরণ হলে যুদ্ধ থামাবেন ট্রাম্প’
Scroll
একটু পরপর সাইরেন, মাথার ওপর দিয়ে মিসাইল যাচ্ছে: প্রবাসী শ্রমিক
Scroll
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
Scroll
বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের রেলে ২৫% ডিসকাউন্ট: রেলমন্ত্রী
Scroll
ইরানে চলমান যুদ্ধ মার্কিন জিডিপি হ্রাস ও মূল্যস্ফীতি বৃদ্ধি করতে পারে
Scroll
পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার: শিক্ষামন্ত্রী
Scroll
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই সহ্য করা হবে না: পার্বত্য বিষয়ক মন্ত্রী
Scroll
ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে: প্রতিবেদন
Scroll
শাহজালাল বিমানবন্দরে মঙ্গলবার ৩৮ ফ্লাইট বাতিল
Scroll
বিমান পরিবহন খাতের উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ: মন্ত্রী

প্রকাশ: ২০:৩৮, ৪ মার্চ ২০২৬

জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ: মন্ত্রী

সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি চাহিদা পূরণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ বাংলাদেশ সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।’

তিনি বলেন, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। ‘শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই জ্বালানি সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। সরকার নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।’

এ সময় যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া গেলে বিদ্যমান মজুত থেকে ঈদ ছুটি বা মার্চ মাস পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব।’ তবে দেশে হঠাৎ করে ডিজেল বিক্রি বেড়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, জ্বালানি পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে নির্দেশ দেওয়া হয়েছে।

জনসাধারণকে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শপিংমল ও বিভিন্ন অনুষ্ঠানে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ করতে হবে।’ এছাড়া ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান তিনি।

বর্তমান পরিস্থিতিতেও লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন