ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৯ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি৮ শীর্ষ সম্মেলন স্থগিত
Scroll
মালদ্বীপে বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি নিহত, গুরুতর আহত ২
Scroll
বললেন রেলমন্ত্রী স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সক্ষমতার সবটুকু ব্যবহার করা হয়েছে
Scroll
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
Scroll
স্পিকার ও ডেপুটি স্পিকারের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
Scroll
রাশিয়ার ওপর চাপ: ভলোদিমির জেলেনস্কি শুক্রবার প্যারিসে পৌঁছেছেন
Scroll
ইরান কি যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই সুবিধাজনক মনে করছে?
Scroll
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
Scroll
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী
Scroll
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
Scroll
তেহরান হরমুজ প্রণালী অবরোধ করতে চায় না, ইউরোনিউজকে জানালেন ইরানি রাষ্ট্রদূত
Scroll
পত্রিকা: ’তেল সরবরাহ কমেছে ৪৫%, কোথাও পাম্প বন্ধ, কোথাও লাইন’
Scroll
রংপুর, দিনাজপুরে স্বস্তির বৃষ্টি, রাতের তাপমাত্রা কমে ১৮ ডিগ্রী
Scroll
ঈদ-যাত্রায় পুলিশের নিরাপত্তা পরামর্শ
Scroll
হত্যার প্রতিশোধ নেবে ইরান, বন্ধ থাকবে হরমুজ প্রণালি
Scroll
নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির
Scroll
জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমেছে
Scroll
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪
Scroll
ইউরোপ: সেরা সৃজনশীল শহরের খেতাব পেল স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানা
Scroll
হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশ: ১৫:৪১, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৪২, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন কয়েকজন মন্ত্রী। বাসস।

প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মির্জা আব্বাসকে হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিএনপির এই জ্যেষ্ঠ নেতার খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে উনাকে (তারেক রহমান) অবহিত করা হচ্ছে।

জাহিদ হোসেন আরও বলেন, ‘সবাই মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়ির নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। কিছুক্ষন আগে বোর্ড বৈঠকে বসেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে এটা বোর্ড নির্ধারণ করবে।'

গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ।

গতকাল (বৃহস্পতিার) রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী জানান, মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান; অধ্যাপক শেখ আবদুল কাদের; অধ্যাপক জিল্লুর রহমান; অধ্যাপক দ্বীন মোহাম্মদ; অধ্যাপক সাঈদ আহমেদ; অধ্যাপক জাফর ইকবাল প্রমুখ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। বোর্ডের বৈঠকের সময় অনলাইনে তিনি নিজেও যুক্ত থাকছেন বলেও জানান।

ডা. জাহিদ আরও বলেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। দেশটির ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালের নিউরো বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ এবং ভর্তির যাবতীয় কাজ ঠিক করে রাখা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করে রাখা হয়েছে। তবে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের সহধর্মিণীসহ তার পরিবার বিএনপির এই সিনিয়র নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন