ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৯ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মালদ্বীপে বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি নিহত, গুরুতর আহত ২
Scroll
বললেন রেলমন্ত্রী স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সক্ষমতার সবটুকু ব্যবহার করা হয়েছে
Scroll
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
Scroll
স্পিকার ও ডেপুটি স্পিকারের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
Scroll
রাশিয়ার ওপর চাপ: ভলোদিমির জেলেনস্কি শুক্রবার প্যারিসে পৌঁছেছেন
Scroll
ইরান কি যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই সুবিধাজনক মনে করছে?
Scroll
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
Scroll
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী
Scroll
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
Scroll
তেহরান হরমুজ প্রণালী অবরোধ করতে চায় না, ইউরোনিউজকে জানালেন ইরানি রাষ্ট্রদূত
Scroll
পত্রিকা: ’তেল সরবরাহ কমেছে ৪৫%, কোথাও পাম্প বন্ধ, কোথাও লাইন’
Scroll
রংপুর, দিনাজপুরে স্বস্তির বৃষ্টি, রাতের তাপমাত্রা কমে ১৮ ডিগ্রী
Scroll
ঈদ-যাত্রায় পুলিশের নিরাপত্তা পরামর্শ
Scroll
হত্যার প্রতিশোধ নেবে ইরান, বন্ধ থাকবে হরমুজ প্রণালি
Scroll
নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির
Scroll
জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমেছে
Scroll
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪
Scroll
ইউরোপ: সেরা সৃজনশীল শহরের খেতাব পেল স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানা
Scroll
হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
Scroll
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

ইউরোপ: সেরা সৃজনশীল শহরের খেতাব পেল স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৫৯, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:০০, ১২ মার্চ ২০২৬

ইউরোপ: সেরা সৃজনশীল শহরের খেতাব পেল স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানা

২০২৬ সালের জন্য ইউরোপের সেরা সৃজনশীল শহরের খেতাব জিতেছে স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানা। ছবি: সংগৃহীত।

২০২৬ সালের জন্য ইউরোপের সেরা সৃজনশীল শহরের খেতাব জিতেছে স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানা।

১৩তম ক্রিয়েটিভ ট্যুরিজম অ্যাওয়ার্ডসে লুব্লিয়ানাকে এই সম্মানে ভূষিত করা হয়। মূলত নিজেদের পরিচয়, পর্যটন কৌশল এবং দীর্ঘমেয়াদী নগর উন্নয়নে সৃজনশীলতাকে দারুণভাবে কাজে লাগানোর জন্য শহরটি এই পুরস্কার জিতে নিয়েছে। আন্তর্জাতিক জুরিবোর্ড ২০০টিরও বেশি শহরের মধ্যে থেকে লুব্লিয়ানাকে সেরা হিসেবে বেছে নেয়, খবর ইউরোনিউজের। 

শহরটির উৎসবের তালিকা এবং সৃজনশীল এলাকাগুলোর প্রশংসা করেছে জুরিরা। বিশেষ করে 'সেন্টার রগ' নামক একটি ক্রিয়েটিভ হাবের কথা উল্লেখ করা হয়েছে, যা আগে একটি বাইক তৈরির কারখানা ছিল। বর্তমানে সেখানে বিভিন্ন সৃজনশীল কর্মশালা আয়োজন করা হয়। এছাড়া পর্যটকদের জন্য বার্ষিক 'এলইউভি ফেস্টিভ্যাল' (LUV Fest) একটি বড় আকর্ষণ, যেখানে কনসার্ট, অপেরা, নাচ এবং প্রদর্শনীর আয়োজন থাকে।

লুব্লিয়ানার বেশ কিছু সুনির্দিষ্ট সাংস্কৃতিক এলাকা রয়েছে। যেমন ‘সোতেস্কা’, যেখানে প্রতি গ্রীষ্মে সঙ্গীত ও থিয়েটার নিয়ে ওপেন রেজিলিয়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। অন্যদিকে ‘শিস্কা’ এলাকাটি এর গ্যালারি, জাদুঘর এবং স্টুডিওর জন্য পরিচিত।

ক্রিয়েটিভ ট্যুরিজম অ্যাওয়ার্ডস মূলত ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘ক্রিয়েটিভ ট্যুরিজম নেটওয়ার্ক’ নামক একটি অলাভজনক সংস্থা দ্বারা পরিচালিত হয়। এই সংস্থাটি সৃজনশীল পর্যটনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং বিভিন্ন গন্তব্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করতে কাজ করে। এবছর ২৮টি দেশের ২২৩টি শহর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন