ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬

১ চৈত্র ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
২টি মেডিকেল প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন সেনাপ্রধান
Scroll
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা
Scroll
খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭জন সদস্য আটক
Scroll
পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য, বিভিন্ন বনজ সম্পদ বিলুপির পথে
Scroll
সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পর্যালোচনা করা হবে: ফারজানা শারমীন
Scroll
শিক্ষামন্ত্রী জানালেন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার
Scroll
বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রস্তাব বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক
Scroll
ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী হলেও শর্তগুলো এখনো যথেষ্ট নয়: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’আরও পাঁচ সিটিতে দলীয় লোক বসাল সরকার’
Scroll
দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে বিনিয়োগ বাড়বে: আবদুল আউয়াল মিন্টু
Scroll
উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রোববার নেয়া হবে সিঙ্গাপুরে
Scroll
পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদ: বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মো. শফিকুর রহমান
Scroll
মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ শহরের নতুন প্রশাসকেরা
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
Scroll
সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
Scroll
সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
Scroll
সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইউএনজিএ সভাপতি পদে ঢাকার প্রার্থিতায় মস্কোর সমর্থন কামনা

বাসস

প্রকাশ: ১৯:৫৩, ১৫ মার্চ ২০২৬

ইউএনজিএ সভাপতি পদে ঢাকার প্রার্থিতায় মস্কোর সমর্থন কামনা

রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেন।

২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগরিয়েভিচ খোজিনের সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও দৃঢ় হবে।

প্রতিমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করে বলেন, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ জনশক্তি প্রেরণ এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে।

তিনি রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততা ও পারস্পরিকভাবে লাভজনক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মস্কোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ধারাবাহিক গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন