ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬

১ চৈত্র ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
২টি মেডিকেল প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন সেনাপ্রধান
Scroll
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা
Scroll
খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭জন সদস্য আটক
Scroll
পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য, বিভিন্ন বনজ সম্পদ বিলুপির পথে
Scroll
সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পর্যালোচনা করা হবে: ফারজানা শারমীন
Scroll
শিক্ষামন্ত্রী জানালেন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার
Scroll
বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রস্তাব বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক
Scroll
ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী হলেও শর্তগুলো এখনো যথেষ্ট নয়: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’আরও পাঁচ সিটিতে দলীয় লোক বসাল সরকার’
Scroll
দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে বিনিয়োগ বাড়বে: আবদুল আউয়াল মিন্টু
Scroll
উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রোববার নেয়া হবে সিঙ্গাপুরে
Scroll
পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদ: বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মো. শফিকুর রহমান
Scroll
মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ শহরের নতুন প্রশাসকেরা
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
Scroll
সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
Scroll
সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
Scroll
সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী হলেও শর্তগুলো এখনো যথেষ্ট নয়: ট্রাম্প

ডেকান ক্রনিকল

প্রকাশ: ০৯:২২, ১৫ মার্চ ২০২৬

ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী হলেও শর্তগুলো এখনো যথেষ্ট নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, চলমান যুদ্ধ বন্ধে ইরান আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত থাকলেও তিনি এখনই যুদ্ধবিরতিতে সম্মত হতে রাজি নন। ট্রাম্পের মতে, ইরানের পক্ষ থেকে দেওয়া শর্তগুলো এখনো ‘যথেষ্ট ভালো’ নয়। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তেহরান আলোচনার জন্য ইঙ্গিত দিলেও এই মুহূর্তে তিনি কোনো চুক্তিতে যেতে আগ্রহী নন। তিনি স্পষ্ট করে বলেন, “ইরান চুক্তি করতে চায়, কিন্তু আমি তা করতে চাচ্ছি না কারণ শর্তগুলো এখনো উপযুক্ত নয়।” যেকোনো চুক্তির ক্ষেত্রে শর্তগুলোকে অবশ্যই “অত্যন্ত শক্তিশালী” হতে হবে বলে তিনি উল্লেখ করেন।

চুক্তির শর্তাবলি নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ত্যাগ করার প্রতিশ্রুতি দিতে হবে। দুই সপ্তাহ আগে ইরান অভিমুখে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে যে সংঘাত শুরু হয়েছে, তার প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করলেন।
হরমুজ প্রণালী ও তেলের বাজার নিয়ে পরিকল্পনা

বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে থাকায় ট্রাম্প বৈশ্বিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সুরক্ষিত রাখার জন্য বেশ কিছু দেশের সাথে কাজ করছেন। এনবিসি নিউজ জানায়, ট্রাম্প ইরানের এই ‘গুন্ডামিতে’ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রণালীটি উন্মুক্ত রাখতে সহায়তার আহ্বান জানিয়েছেন। যদিও তিনি দেশগুলোর নাম সরাসরি উল্লেখ করেননি, তবে তিনি বলেন: “তারা কেবল প্রতিশ্রুতিই দেয়নি, তারা মনে করছে এটি একটি দারুণ আইডিয়া।”

নিজের সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যকে তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধজাহাজ পাঠানোর পরামর্শ দেন। অন্যদিকে, ইরানের নেতৃত্ব এই জলপথ বন্ধ রাখার শপথ নিয়েছে, যা জ্বালানির দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
খার্গ দ্বীপে হামলা ও মোজতাবা খামেনির অবস্থা

ট্রাম্প নিশ্চিত করেছেন যে, মার্কিন বাহিনী ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) দাবি করেছে যে, তারা অবকাঠামো রক্ষা করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে ট্রাম্পের বক্তব্য ছিল আরও আক্রমণাত্মক। তিনি বলেন: “আমরা খার্গ দ্বীপকে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছি। হয়তো মজার জন্য আরও কয়েকবার সেখানে আঘাত করব।”তিনি আরও জানান যে, তেল পাইপলাইনগুলো অক্ষত রাখা হয়েছে কারণ সেগুলো পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগে।

এ ছাড়া, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে ট্রাম্প সন্দেহ প্রকাশ করেছেন। তার বাবা আয়াতুল্লাহ খামেনি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর মোজতাবাকে নিয়োগ দেওয়া হলেও তাকে জনসমক্ষে দেখা যায়নি। ট্রাম্প বলেন, “আমি জানি না সে আদৌ বেঁচে আছে কি না। এখন পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন