ঢাকা, রোববার, ১৫ মার্চ ২০২৬

৩০ ফাল্গুন ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রোববার নেয়া হবে সিঙ্গাপুরে
Scroll
পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদ: বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মো. শফিকুর রহমান
Scroll
মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ শহরের নতুন প্রশাসকেরা
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
Scroll
সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
Scroll
সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
Scroll
সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
Scroll
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর
Scroll
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Scroll
পত্রিকা: ’জ্বালানি সংকটে ঈদযাত্রায় ভোগান্তি বাড়ার শঙ্কা’
Scroll
যুদ্ধের ‘দীর্ঘস্থায়ী অস্থিরতা’ নিয়ে সতর্কবার্তা আসিয়ানের
Scroll
জাপান থেকে ২,৫০০ মার্কিন মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে নেওয়া হচ্ছে
Scroll
শাহ আমানতে চারটি ফ্লাইট বাতিল
Scroll
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি৮ শীর্ষ সম্মেলন স্থগিত
Scroll
মালদ্বীপে বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি নিহত, গুরুতর আহত ২
Scroll
বললেন রেলমন্ত্রী স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সক্ষমতার সবটুকু ব্যবহার করা হয়েছে
Scroll
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
Scroll
স্পিকার ও ডেপুটি স্পিকারের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রোববার নেয়া হবে সিঙ্গাপুরে

বাসস

প্রকাশ: ২২:০৬, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ২২:০৯, ১৪ মার্চ ২০২৬

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রোববার নেয়া হবে সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বাসস’কে জানান, রবিবার বেলা সাড়ে ১১ টায় এয়ার এ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।

মিজানুর রহমান সোহেল আরও জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন।

রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছে। এর পর থেকে সাবেক এই মন্ত্রী মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ রয়েছে।

শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

ডা. রফিক বলেন, ‘আজ (শনিবার) সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। তিনি ক্লোজ মনিটরিংয়ে আছেন।’ 

গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই সিনিয়র নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।

শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন