ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৮ ফাল্গুন ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির
Scroll
জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমেছে
Scroll
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪
Scroll
ইউরোপ: সেরা সৃজনশীল শহরের খেতাব পেল স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানা
Scroll
হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
Scroll
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
Scroll
সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী
Scroll
গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের
Scroll
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন
Scroll
ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু
Scroll
উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা বন্ধের দাবি নিরাপত্তা পরিষদের
Scroll
পত্রিকা: ’প্রথম অধিবেশনে উত্তাপ ছড়াবে জুলাই সনদ’
Scroll
সলিমপুর: চার দশকে পাহাড় কেটে হাজার কোটি টাকার প্লট বাণিজ্য
Scroll
ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হতে চায় রাশিয়া
Scroll
বাংলাদেশ ব্যাংক-বিজিএমইএ বৈঠক: পোশাক খাতে প্রতি মাসের নগদ সহায়তা প্রতি মাসেই ছাড়ের প্রতিশ্রুতি
Scroll
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় ঢাকা
Scroll
আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার: পরিবেশ মন্ত্রী
Scroll
মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে: তথ্যমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন

বাসস

প্রকাশ: ১৪:৩৬, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:৩৭, ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি। বাসস।


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি।

তার সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন।

পরে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ দুপুর ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতির নাম প্রস্তাব করা হলে তা চূড়ান্ত হয়।

বৃহষ্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে স্পিকারের চেয়ার খালি রেখে সংসদের অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর অধিবেশনের শুরুতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামের শহীদ এবং এতে অবদান রাখা সকলকে স্মরণ করেন।

পরে সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিরোধী দলীয় উপনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও এ প্রস্তাব সমর্থন করেন।

দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন। এ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন