ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৯ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মালদ্বীপে বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি নিহত, গুরুতর আহত ২
Scroll
বললেন রেলমন্ত্রী স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সক্ষমতার সবটুকু ব্যবহার করা হয়েছে
Scroll
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
Scroll
স্পিকার ও ডেপুটি স্পিকারের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
Scroll
রাশিয়ার ওপর চাপ: ভলোদিমির জেলেনস্কি শুক্রবার প্যারিসে পৌঁছেছেন
Scroll
ইরান কি যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই সুবিধাজনক মনে করছে?
Scroll
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
Scroll
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী
Scroll
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
Scroll
তেহরান হরমুজ প্রণালী অবরোধ করতে চায় না, ইউরোনিউজকে জানালেন ইরানি রাষ্ট্রদূত
Scroll
পত্রিকা: ’তেল সরবরাহ কমেছে ৪৫%, কোথাও পাম্প বন্ধ, কোথাও লাইন’
Scroll
রংপুর, দিনাজপুরে স্বস্তির বৃষ্টি, রাতের তাপমাত্রা কমে ১৮ ডিগ্রী
Scroll
ঈদ-যাত্রায় পুলিশের নিরাপত্তা পরামর্শ
Scroll
হত্যার প্রতিশোধ নেবে ইরান, বন্ধ থাকবে হরমুজ প্রণালি
Scroll
নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির
Scroll
জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমেছে
Scroll
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪
Scroll
ইউরোপ: সেরা সৃজনশীল শহরের খেতাব পেল স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানা
Scroll
হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
Scroll
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

বাসস

প্রকাশ: ১৯:০৯, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১৪, ১২ মার্চ ২০২৬

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪

প্রতীকি ছবি: বাসস।

বাগেরহাট জেলার রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বৃহষ্পতিবার বিকেল ৩টার দিকে একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন দুর্ঘটনায় ১২ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন। 

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ঘুরতে এসে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং আক্তার হোসেনের ছেলে ফয়সাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই যুবক ঘাটিনা এলাকার শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেলব্রিজের ওপর ওঠেন। এ সময় হঠাৎ একটি ট্রেন এসে পড়লে তারা সরে যাওয়ার চেষ্টা করেন। এতে ট্রেনের ধাক্কায় একজন ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার এসআই মোকলেছুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন