দৈনিক বণিক বার্তার সৌজন্যে
প্রকাশ: ১৬:১৫, ৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:১৬, ৩ এপ্রিল ২০২৬
শুক্রবারে সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত।
সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে রোড আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কাজনিত দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।
যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিররুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নলকায় পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।