শিরোনাম
বাসস
প্রকাশ: ১৬:১৭, ২৪ মার্চ ২০২৬
ছবি : বাসস
মঙ্গলবার বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আলোচনা সভায় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের এই দুই জেলা দীর্ঘদিন ধরে শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে বন্ধ কলকারখানা পুনরায় চালু, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রামের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকারের পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী। দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, সংকটকে সম্ভাবনায় রূপান্তরের মাধ্যমে এ অঞ্চলে টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, লালমনিরহাট ও কুড়িগ্রামে স্থানীয় কৃষিপণ্যের ওপর ভিত্তি করে নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে, যা এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে।
সভায় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান এবং কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।