ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৮ ফাল্গুন ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির
Scroll
জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমেছে
Scroll
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪
Scroll
ইউরোপ: সেরা সৃজনশীল শহরের খেতাব পেল স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানা
Scroll
হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
Scroll
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
Scroll
সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী
Scroll
গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের
Scroll
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন
Scroll
ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু
Scroll
উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা বন্ধের দাবি নিরাপত্তা পরিষদের
Scroll
পত্রিকা: ’প্রথম অধিবেশনে উত্তাপ ছড়াবে জুলাই সনদ’
Scroll
সলিমপুর: চার দশকে পাহাড় কেটে হাজার কোটি টাকার প্লট বাণিজ্য
Scroll
ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হতে চায় রাশিয়া
Scroll
বাংলাদেশ ব্যাংক-বিজিএমইএ বৈঠক: পোশাক খাতে প্রতি মাসের নগদ সহায়তা প্রতি মাসেই ছাড়ের প্রতিশ্রুতি
Scroll
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় ঢাকা
Scroll
আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার: পরিবেশ মন্ত্রী
Scroll
মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে: তথ্যমন্ত্রী

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত

বাসস

প্রকাশ: ১৪:৪৭, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:৫০, ১২ মার্চ ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহষ্পতিবার  এ নির্বাচন অনুষ্ঠিত হয়। হাফিজ উদ্দিন আহমদ এতদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন সরকার দলীয় জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি জানান, স্পিকার পদে একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। তিনি এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন বলেও জানান সভাপতি।

এরপর প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান সভাপতি। নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করলে তা সমর্থন করেন আরেক সংসদ সদস্য রকিবুল ইসলাম। এতে হ্যাঁ জয়যুক্ত হয়।

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদক ‘বীর বিক্রম’ অর্জন করেন। তিনি তৎকালীন পাকিস্তান ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন। ১৯৬৪ সাল থেকে টানা তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানবও ছিলেন তিনি।

তার বাবা ডা. আজহার উদ্দিন ১৯৬৩ ও ১৯৬৫ সালে দুইবার পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। সেনাবাহিনী থেকে অবসরের পর বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে যোগ দেন হাফিজ উদ্দিন আহমদ।

ভোলা-৩ আসন থেকে তিনি ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচন এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রবীণ এ রাজনীতিবিদ বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য।

অধিবেশনে সভাপতি জানান, ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। সেটি নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের। তিনিও এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।

এরপর প্রস্তাব উত্থাপনের জন্য সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদারের প্রতি আহ্বান জানানো হয়। তিনি প্রস্তাব উত্থাপন করলে তা সমর্থন করেন আরেক হুইপ এবিএম আশরাফ উদ্দীন নিজান। এতেও ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।

এরপর অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন