ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

৯ চৈত্র ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থমন্ত্রীর
Scroll
২০২৫ সালে পৃথিবীতে আটকে থাকা তাপের রেকর্ড
Scroll
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে গরম
Scroll
ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হচ্ছে, পুরো মধ্যপ্রাচ্য থমথমে
Scroll
নিউ ইয়র্কের লাগুর্ডিয়ায় উড়োজাহাজ এবং পোর্ট অথরিটির গাড়ির সংঘর্ষে ২ জন নিহত
Scroll
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক
Scroll
যেকোনো সময় বন্ধ হতে পারে সারাদেশের পেট্রোল পাম্প: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন
Scroll
এখনো ইসরায়েলের অভ্যন্তরে হামলার সক্ষমতা যেভাবে জানান দিল ইরান
Scroll
৬ মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ আনার লক্ষ্য
Scroll
সেনাবাহিনী প্রধান পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন
Scroll
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
ঠাকুরগাঁওয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন মির্জা ফখরুল
Scroll
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী
Scroll
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
Scroll
ঈদে সুদানের প্রধান হাসপাতালে ড্রোন হামলায় ৬৪ জন নিহত
Scroll
নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে : রেলপথ প্রতিমন্ত্রী
Scroll
রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
Scroll
কুমিল্লার রেলক্রসিংয়ে ১২ জনের প্রাণহানি
Scroll
কুর্দিদের জন্য নওরোজ উদযাপনের মূল কেন্দ্রবিন্দু ইরাকের কুর্দিস্তান
Scroll
ইরানের বিষয়ে বিকল্প নিয়ে ’উভয় সংকটে’ ট্রাম্প

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

বাসস

প্রকাশ: ১৩:৪০, ২৩ মার্চ ২০২৬

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

ছবি : বাসস

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ফেলুর খ- বৈদ্যমারি এলাকায় ছোট সুমন বাহিনীর এক সদস্যের অবস্থানের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে রোববার (২২ মার্চ) বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে বাগেরহাট জেলার মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে উক্ত এলাকা থেকে ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য ইয়াছিন সেখ (৪০) কে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতরাত ১টার দিকে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত ইয়াছিন সেখ বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণ এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন