শিরোনাম
দৈনিক পূর্বকোণের সৌজন্যে
প্রকাশ: ১৫:০৬, ২৩ মার্চ ২০২৬
প্রতীকি ছবি: সংগৃহীত।
দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্ত এলাকার দু-এক জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে সার্বিকভাবে বলা যায়, আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। তবে তাপমাত্রা বাড়তে পারে, ফলে গরম বেশি অনূভুত হবে। ওই তিন বিভাগের সীমান্তবর্তী ২৫ শতাংশ স্থানে বৃষ্টি ঝরতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এদিন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশাপাশের এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে, ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময়ে সিলেটে ৮ মিলিমিটার এবং দিনাজপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পরবর্তী চার দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।