ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

১২ চৈত্র ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রী কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন
Scroll
ক্যামেরুনে সংস্কার লড়াইয়ের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থা কঠিন পরীক্ষার মুখে
Scroll
পার্বত্য প্রতিমন্ত্রীর মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান
Scroll
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ
Scroll
স্বাধীনতা দিবস প্যারেড রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন
Scroll
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
Scroll
বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা
Scroll
মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা প্রচেষ্টায় ‘আশার আলো’ দেখছে চীন
Scroll
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
Scroll
হরমুজে অনুমতি দিতে ’বাংলাদেশের কেনা জ্বালানি চালানের তথ্য চেয়েছে তেহরান’: পত্রিকা
Scroll
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার
Scroll
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
Scroll
সরকারের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব
Scroll
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : শামা ওবায়েদ
Scroll
তথ্যমন্ত্রী বললেন প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার জন পাবেন ‘কৃষক কার্ড’ বাসস
Scroll
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
Scroll
স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ

বাসস

প্রকাশ: ১৫:৪৫, ২৬ মার্চ ২০২৬

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান বুধবার সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক দাসত্ব ও তৎ-সংক্রান্ত বাণিজ্যের ভুক্তভোগীর স্মরণে আয়োজিত স্মারক সভায় কথা বলেন। পিআইডি

দাসত্ব ও নিপীড়ন নির্মূলের জন্য জোরদার বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।  পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্যের শিকারদের স্মরণে’ আয়োজিত স্মারক সভায় এ আহ্বান জানান। 

তিনি দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্যের লাখ লাখ শিকারদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীনতা ও ন্যায়ের জন্য লড়াই করা সাহসী মানুষের অদম্য মানসিকতার প্রশংসা করেন। 

ঢাকায় প্রাপ্ত বৃহষ্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ড. খলিলুর রহমান জোর দিয়ে বলেন, ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্য মানবজাতির ওপর এক স্থায়ী দাগ রেখে গেছে। 

দাসত্ব, বর্ণবাদ, গণহত্যা ও সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দেশের সংবিধান সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণবাদ ও বৈষম্য প্রত্যাখ্যান করে এবং শোষিত জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করে।

১৯২৬ সালের দাসত্ব সংক্রান্ত কনভেনশন এবং প্রায় ৮০ বছর আগে গৃহীত মানবাধিকার সনদ দাসত্বকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদিও দাসত্ব আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে, এর প্রভাব আজও সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোয় বিদ্যমান।

তিনি মানব পাচার প্রতিরোধ, ডিজিটাল ফরেনসিক সমন্বয় এবং দাসত্ব ও দাস বাণিজ্যের মানব ও সভ্যতাগত ক্ষতির বিষয় সম্পর্কে শিক্ষাব্যবস্থা ও সংলাপে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

পাশাপাশি, আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হয়ে এমন একটি বিশ্ব গড়ার আহ্বান জানান, যেখানে দাসত্ব, বৈষম্য ও অন্যায়ের কোনো স্থান থাকবে না এবং মানব মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন