ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

১২ চৈত্র ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রী কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন
Scroll
ক্যামেরুনে সংস্কার লড়াইয়ের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থা কঠিন পরীক্ষার মুখে
Scroll
পার্বত্য প্রতিমন্ত্রীর মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান
Scroll
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ
Scroll
স্বাধীনতা দিবস প্যারেড রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন
Scroll
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
Scroll
বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা
Scroll
মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা প্রচেষ্টায় ‘আশার আলো’ দেখছে চীন
Scroll
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
Scroll
হরমুজে অনুমতি দিতে ’বাংলাদেশের কেনা জ্বালানি চালানের তথ্য চেয়েছে তেহরান’: পত্রিকা
Scroll
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার
Scroll
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
Scroll
সরকারের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব
Scroll
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : শামা ওবায়েদ
Scroll
তথ্যমন্ত্রী বললেন প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার জন পাবেন ‘কৃষক কার্ড’ বাসস
Scroll
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
Scroll
স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা প্রচেষ্টায় ‘আশার আলো’ দেখছে চীন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:১৩, ২৬ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা প্রচেষ্টায় ‘আশার আলো’ দেখছে চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই । ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার প্রচেষ্টার মধ্যে ‘আশার আলো’ দেখছেন চীনের শীর্ষ কূটনীতিক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার চীন আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য সংকটে জড়িত পক্ষগুলোর মধ্যে ‘সক্রিয়ভাবে সংলাপ প্রচারের’ আহ্বান জানিয়েছে। ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমেরিকা ও ইরান আলোচনার আগ্রহ প্রকাশ করায় শান্তির একটি ‘আশার আলো’ দেখা যাচ্ছে, খবর আনাদোলু বার্তা সংস্থার। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওয়াং ই সতর্ক করে বলেছেন যে যুদ্ধ চালিয়ে গেলে কেবল প্রাণহানি, অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি এবং সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে। তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিবাদমান পক্ষগুলোর মধ্যে সংলাপের পরিবেশ তৈরি করা; যতক্ষণ আলোচনা চলবে, ততক্ষণ শান্তির আশা থাকবে।”

তিনি আরও জানান, শান্তি আলোচনা পুনরায় শুরু করতে এবং যুদ্ধ বন্ধে মিশরের মধ্যস্থতার প্রচেষ্টাকে চীন সমর্থন করে এবং বেইজিং এ বিষয়ে গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক।

অন্যদিকে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার ঝুঁকি নিয়ে তিনি শঙ্কিত, যা পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করতে পারে। তিনি জানান, মিশর উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ১৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন