ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

১২ চৈত্র ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রী কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন
Scroll
ক্যামেরুনে সংস্কার লড়াইয়ের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থা কঠিন পরীক্ষার মুখে
Scroll
পার্বত্য প্রতিমন্ত্রীর মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান
Scroll
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ
Scroll
স্বাধীনতা দিবস প্যারেড রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন
Scroll
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
Scroll
বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা
Scroll
মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা প্রচেষ্টায় ‘আশার আলো’ দেখছে চীন
Scroll
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
Scroll
হরমুজে অনুমতি দিতে ’বাংলাদেশের কেনা জ্বালানি চালানের তথ্য চেয়েছে তেহরান’: পত্রিকা
Scroll
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার
Scroll
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
Scroll
সরকারের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব
Scroll
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : শামা ওবায়েদ
Scroll
তথ্যমন্ত্রী বললেন প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার জন পাবেন ‘কৃষক কার্ড’ বাসস
Scroll
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
Scroll
স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

মার্কিন যুক্তরাষ্ট্র: বিমান যাত্রীরা ইতিহাসের দীর্ঘতম নিরাপত্তা অপেক্ষার সম্মুখীন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:২৪, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:২৭, ২৬ মার্চ ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্র: বিমান যাত্রীরা ইতিহাসের দীর্ঘতম নিরাপত্তা অপেক্ষার সম্মুখীন

আটলান্টার আন্তর্জাতিক বিমানবন্দরে সিকিউরিটি ক্লিয়ারেন্স-এর লম্বা লাইন। ছবি: সংগৃহীত।

মার্কিন বিভিন্ন বিমান বন্দরে পরিবহন নিরাপত্তা প্রশাসন তাদের ২৪ বছরের ইতিহাসে বর্তমানে সবচেয়ে দীর্ঘতম অপেক্ষার সময়ের সম্মুখীন হচ্ছে। চলমান আংশিক সরকারি অচলাবস্থার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সময় বুধবার হাউজ হোমল্যান্ড সিকিউরিটি কমিটিকে জানিয়েছেন সংস্থার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর হা নগুয়েন ম্যাকনিল।

ম্যাকনিল হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্যদের বলেন, কিছু প্রধান বিমানবন্দরে অপেক্ষার সময় চার ঘণ্টা ছাড়িয়ে গেছে এবং সেসব বিমানবন্দরে কর্মরত কর্মীদের কাজে অনুপস্থিত থাকার হার ৪০% থেকে ৫০% এ পৌঁছেছে। তিনি জানান, এই আংশিক সরকারি অচলাবস্থা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকলে, শুরু থেকে এ পর্যন্ত টিএসএ কর্মীদের বকেয়া বেতনের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলারে দাঁড়াবে, খবর ন্যাশনাল পাবলিক রেডিও’র। 

তিনি বলেন, এই পর্যায়ের বিঘ্ন নজিরবিহীন এবং অগ্রহণযোগ্য, যা মার্কিন পরিবহন ব্যবস্থার নিরাপত্তাকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করছে। ম্যাকনিল আরও জানান যে, কর্মীরা তাদের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারছেন না এবং এর ফলে তাদের পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। অনেকে উচ্ছেদের নোটিশ পাচ্ছেন, গাড়িতে ঘুমাচ্ছেন এবং জীবনধারণের জন্য রক্ত ও প্লাজমা বিক্রি করছেন। অচলাবস্থা শুরুর পর থেকে ৪৮০ জনেরও বেশি কর্মী পদত্যাগ করেছেন।

তিনি জোর দিয়ে বলেন যে, এই নিবেদিতপ্রাণ কর্মীদের তাদের কাজের জন্য পারিশ্রমিক দেওয়া নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়। এর পাশাপাশি, অচলাবস্থা শুরুর পর থেকে টিএসএ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ৫০০% বৃদ্ধি পেয়েছে এবং এই ঘটনাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ম্যাকনিল প্রধান বিমানবন্দরগুলোতে আইসিই (ICE) এজেন্ট পাঠানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এর ফলে টিএসএ কর্মকর্তারা এই চ্যালেঞ্জিং সময়ে তাদের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্ক্রিনিং দায়িত্বে মনোযোগ দিতে পারছেন। তবে কর্মী স্বল্পতার কারণে ছোট বিমানবন্দরগুলো বন্ধ করে দিতে হতে পারে এবং তিনি আশঙ্কা করছেন যে, সংস্থাটি দক্ষ কর্মকর্তাদের হারানো অব্যাহত রাখবে এবং নতুন প্রতিভা আকর্ষণ করতে ব্যর্থ হবে।

ম্যাকনিল উল্লেখ করেন যে, চেকপয়েন্টে কাজ করার জন্য একজন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে চার থেকে ছয় মাস সময় লাগে। এর অর্থ হলো, আগামী জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ম্যাচের সময় নতুন নিয়োগপ্রাপ্তরা কাজের জন্য প্রস্তুত থাকবেন না। টিএসএ অনুমান করছে যে, এই টুর্নামেন্টের জন্য অতিরিক্ত ৬০ লক্ষ থেকে ১ কোটি যাত্রী যাতায়াত করবেন। তিনি ভ্রমণকারী জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমাদের কর্মকর্তারা বেতন না পেয়েও আপনাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন, তাই দয়া করে ধৈর্য ধরুন এবং সহানুভূতি দেখান।

বুধবারের শুনানিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান হাউজ সদস্যরা এই অচলাবস্থা দীর্ঘায়িত করার জন্য একে অপরকে দায়ী করেন। উভয় পক্ষই ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর অর্থায়নের বিষয়ে একমত হতে পারছেন না। ডেমোক্র্যাটদের দাবি, আইসিই-কে অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে এবং কর্মকর্তারা অপ্রয়োজনীয় শারীরিক শক্তি প্রয়োগ করছেন। অন্যদিকে, রিপাবলিকানদের দাবি, যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির সম্মুখীন এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শিথিল অভিবাসন নীতিগুলো আইসিই সংশোধন করছে।

টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি অগাস্ট ফ্লুগার বলেন, আমরা এখানে একটি অকল্পনীয় বিশৃঙ্খলা পরিষ্কার করতে এসেছি, যা সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সময়কার। বেশ কয়েকজন ডেমোক্র্যাট সদস্য সাবেক ডিএইচএস (DHS) সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের ২০২৫ সালের মার্চ মাসে টিএসএ-র যৌথ দরকষাকষি চুক্তি বাতিল করার সিদ্ধান্তের নিন্দা জানান। আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ (AFGE) এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে লড়াই করে এবং ২০২৬ সালের জানুয়ারিতে জয়লাভ করে।

এ প্রসঙ্গে রিপাবলিকানদের সম্বোধন করে ইলিনয়ের ডেমোক্র্যাট প্রতিনিধি ডেলিয়া রামিরেজ তাদের ভণ্ডামি বন্ধ করতে বলেন। মিশিগানের ডেমোক্র্যাট প্রতিনিধি শ্রী থানেদার বলেন, আইসিই এজেন্টদের তেমন কোনো ভূমিকা নেই, কারণ তিনি ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে তাদের ফোনে ব্যস্ত থাকতে এবং আড্ডা দিতে দেখেছেন। তবে ম্যাকনিল পুনরায় জোর দিয়ে বলেন যে, আইসিই এই অচলাবস্থার সময়ে টিএসএ-কে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন