ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

৫ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৮

প্রবাসী কল্যাণ মন্ত্রীর নির্দেশ

সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ করতে হবে

বাসস

প্রকাশ: ১৮:২৭, ১২ এপ্রিল ২০২৬

সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ করতে হবে

প্রতীকি ছবি: সংগৃহীত।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মন্ত্রী এসব নির্দেশনা দেন।

এড়াও মন্ত্রী সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়েও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। প্রশাসনকে জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন