ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’

বন্ডাই বিচে হামলা

ঘৃণা বক্তব্য দমনে কঠোর পদক্ষেপ ঘোষণা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর

বাসস

প্রকাশ: ১২:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৯, ১৮ ডিসেম্বর ২০২৫

ঘৃণা বক্তব্য দমনে কঠোর পদক্ষেপ ঘোষণা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর

ঘৃণা বক্তব্য দমনে কঠোর পদক্ষেপ ঘোষণা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের। বাসস।

 

সিডনির বিখ্যাত বন্ডি বিচে ইহুদিদের এক উৎসবে বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে ঘৃণা, বিভাজন এবং মৌলবাদ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গিকার করেছেন তিনি।

সিডনি থেকে এএফপি এ খবর জানায়। ঢাকায় বাসস এখবর ‍দিয়েছে। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অ্যালবানিজ বলেন, ‘অস্ট্রেলিয়ার মানুষ হতবাক ও ক্ষুব্ধ। আমিও ক্ষুব্ধ। এই অশুভ অভিশাপ মোকাবিলায় আমাদের আরও অনেক কিছু করতে হবে।’

হামলা ও প্রাণহানির ঘটনায় শোকের ছায়া কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। গত রোববার বন্ডি বিচে ‘হানুক্কা’ উৎসব চলাকালীন বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে ১০ বছরের এক শিশুও ছিল। আজ তার অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকার্ত মানুষের ঢল নামে।

অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়সহ বিভিন্ন মহল থেকে ইহুদিবিদ্বেষ দমনে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কট্টরপন্থী প্রচারকদের লক্ষ্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার রূপরেখা তুলে ধরেন। 

তিনি জানান, যারা ঘৃণা ও বিভাজন ছড়াবে, তাদের ভিসা বাতিল বা প্রত্যাখ্যান করা হবে।

অ্যালবানিজ বলেন, ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়া নেতাদের শাস্তির জন্য নতুন ‘অ্যাগ্রাভেটেড হেট স্পিচ’ বা গুরুতর বিদ্বেষমূলক বক্তব্য আইন করা হবে। এছাড়া যারা বর্ণবাদ বা বর্ণবাদী শ্রেষ্ঠত্ব প্রচার করাকে ফেডারেল অপরাধ হিসেবে গণ্য করে কঠোর দণ্ড দেওয়া হবে।

বিদ্বেষমূলক বক্তব্যে জড়িত নেতাদের সংগঠনগুলোকে তালিকাভুক্ত করার জন্য একটি নতুন ব্যবস্থা গড়ে তুলবে অস্ট্রেলিয়া। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বাড়িয়ে ঘৃণা প্রচারকারীদের ভিসা বাতিলের প্রক্রিয়া আরও জোরদার করা হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, শিক্ষাব্যবস্থায় ইহুদিবিদ্বেষ মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। এই টাস্কফোর্স আগামী ১২ মাস কাজ করবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন