ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

সমাজকল্যাণ উপদেষ্টা বললেন

নারীদের সুরক্ষা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৩১, ২৪ নভেম্বর ২০২৫

নারীদের সুরক্ষা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজ

আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: বাসস


সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি। সকল স্তরের নারীদের সুরক্ষা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। 

তিনি বলেন, দেশে যে কোনো জায়গায় নারী ও শিশু নির্যাতনের তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং গণঅভ্যুত্থানের পরবর্তী তরুণ প্রজন্ম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ‘কুইক রেসপন্স টিম’ ভিকটিমের কাছে পৌঁছে যাবে, রিপোর্ট বাসসের।

আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ২০২৫- এর গৃহীত কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

উপদেষ্টা বলেন, ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আগামীকাল ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং এটা শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। এই সময়কালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মকর্তা-কর্মচারী সচেষ্টভাবে নারী নির্যাতন প্রতিরোধে কর্মক্ষম থাকবে। তিনি বলেন, এ কার্যক্রম এই ১৬ দিনের নয়, এই কার্যক্রম সারাবছর চলতে থাকবে। 

উপদেষ্টা বলেন, একটি আলোকিত সমাজে মেয়েদের প্রতি, ‘শিশুদের প্রতি, নারীর প্রতি যে স্বাভাবিক সম্মানবোধটুকু থাকে সেটা যখন ভাঙতে শুরু করে সেই সমাজ কিন্তু সার্বিকভাবে ভাঙতে থাকে। আমরা এটার একটি চরম রূপ দেখেছি গত ১৬ বছরে একটি স্বৈরাচারী পরিবেশে। এ রূপ আমরা আর দেখতে চাই না। আমরা সরকার গঠনের পরে নারী ও শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক জিনাত আরা, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন