ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

নজরুল ইসলাম খান বললেন

নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা জানতে চেয়েছে ইইউ

বাসস

প্রকাশ: ০৮:৩৯, ৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:৪২, ৭ জানুয়ারি ২০২৬

নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা জানতে চেয়েছে ইইউ

ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

 মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানিয়েছে ইইউ প্রতিনিধিদল।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, এই নির্বাচনে তারা (ইইউ) বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে। এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে এসেছিল।

বৈঠকে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলটির সঙ্গে নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং সেখানে বিএনপির ভূমিকা কেমন হবে। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে দেশের উন্নয়নে বিএনপির ভাবনা সম্পর্কেও জানতে চান তারা।

জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 'আমরা যথাসময়ে নির্বাচন চাই এবং তা যেন শান্তিপূর্ণ হয়। দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, তারা অপেক্ষা করছে।' এ সময় তারেক রহমান  ইইউয়ের কাছে বাংলাদেশের উন্নয়নে অধিকতর সহযোগিতা প্রত্যাশা করেন বলেও জানান নজরুল ইসলাম খান।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোন পরামর্শ দেয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে এই সিনিয়র নেতা বলেন, বিএনপি প্রথম থেকেই দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রথম জনসভাতেই ‘শান্তি ও সমঝোতা’ এই শব্দ দুটির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদানের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের ধন্যবাদ জানানো হয়েছে। আগামী দিনে তারা আরও বেশি পরিমাণে সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং সেজন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নিয়েছে। বিএনপির আশা, জনগণ তাদের দীর্ঘদিনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পাবে।

বৈঠকে শ্রমিকদের কল্যাণে বিএনপির ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। ইইউ প্রতিনিধিদের জানানো হয়, বেগম খালেদা জিয়ার আমলেই বাংলাদেশে লেবার কোড সংশোধন ও লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করা হয়। বিএনপি ভবিষ্যতে শ্রম আইনের আরও আধুনিকায়ন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নের ব্যাপারে তাদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম খান জানান, বিষয়টি নির্বাচনী ব্যস্ততা ও সময়ের ওপর নির্ভর করছে। তবে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনায় বিএনপির সবসময়ই আগ্রহ রয়েছে। তিনি বিশ্বাস করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, আন্তর্জাতিক সম্প্রদায় সেটিকে পূর্ণ সমর্থন দেবে।

বৈঠকে ইইউর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। অন্যদিকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন