ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা দেশের কৃষি অর্থনীতিতে বিপ্লব ঘটাবে

বাসস

প্রকাশ: ২১:০৮, ২ ডিসেম্বর ২০২৫

পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা দেশের কৃষি অর্থনীতিতে বিপ্লব ঘটাবে

প্রতীকি ছবি: সংগৃহীত।

 

কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে বিপ্লব ঘটাবে। ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ শীর্ষক প্রায়োগিক গবেষণার ফলাফল উপস্থাপনবিষয়ক কর্মশালায় এ কথা বলেন বক্তরা। 

আজ মঙ্গলবার বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) এর আইটি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়, খবর বাসসের। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। বার্ডের যুগ্ম পরিচালক মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. সালেহ আহমেদ। 

কর্মশালায় গবেষণার ফলাফল শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক)-এর নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোর্শেদ। এতে অন্যান্যের মধ্যে শিসউকের সহকারী পরিচালক আনাস আল ইসলাম, সহকারী পরিচালক সালেহ আহমেদ এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। 

বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ বলেন, প্লাবনভূমিতে সমন্বিত কৃষি পদ্ধতি কুমিল্লায় ব্যাপক সাড়া ফেলেছে। প্লাবনভূমিতে মাছ ও ধানচাষে 'দাউদকান্দি মডেল' অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ময়মনসিংহের পর মাছ উৎপাদনে কুমিল্লা এখন দেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সাকিউল মিল্লাত মোর্শেদ তার প্রবন্ধে বলেন, বাংলাদেশের কৃষি প্রেক্ষাপটে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা তথা এগ্রোইকোলজি চর্চা একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে কমিউনিটিভিত্তিক এন্টারপ্রাইজ মডেল গ্রামীণ কৃষকদের আয় বৃদ্ধি, উৎপাদনশীলতা ও বাজার সংযোগ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, কৃষক পর্যায়ে জৈব সার উৎপাদন, কীটনাশকমুক্ত চাষাবাদ, পানি ব্যবস্থাপনা এবং স্থানীয় জ্ঞানভিত্তিক কৃষি প্রযুক্তির প্রসার সবই এগ্রোইকোলজিকে শক্তিশালী করবে। 

কর্মশালায় প্রকল্পের মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের নমুনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি গবেষক, এনজিও প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা এবং বিভিন্ন কমিউনিটি সংগঠনের সদস্যরা অংশ নেন। অংশগ্রহণকারীরা এগ্রোইকোলজি কার্যক্রম বিস্তারে নীতিগত সহায়তা, প্রশিক্ষণ ও কৃষক-উদ্যোক্তা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন