ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

রপ্তানির গতি স্থিতিশীল, নভেম্বরে বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৭৭ শতাংশ

বাসস

প্রকাশ: ২০:৪৮, ৪ ডিসেম্বর ২০২৫

রপ্তানির গতি স্থিতিশীল, নভেম্বরে বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৭৭ শতাংশ

প্রতীকি ছবি: বাসস।

২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৯১.৫৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের মাসের তুলনায় ১.৭৭ শতাংশ বেশি। মাসওয়ারি ধারাবাহিক এই বৃদ্ধি দেশের রপ্তানি খাতে স্থিতিশীল গতি বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট রপ্তানি আয় হয়েছে ২০,০২৮.৫৯ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ০.৬২ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১৯,৯০৬.০১ মিলিয়ন ডলার, খবর বাসসের।

যদিও নভেম্বর ২০২৫-এর রপ্তানি আয় নভেম্বর ২০২৪-এর তুলনায় ৫.৫৪ শতাংশ কমেছে, মাসওয়ারি ঊর্ধ্বমুখী প্রবণতা বাংলাদেশের রপ্তানি খাতের স্থিতিশীলতা ও অভিযোজন ক্ষমতার প্রমাণ দেয়।

নভেম্বর মাসে এককভাবে সর্বোচ্চ অবদান রেখেছে তৈরি পোশাক খাত, যার আয় দাঁড়িয়েছে ৩,১৪০.৯৪ মিলিয়ন ডলার।

নিটওয়্যার ও ওভেন পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, ওষুধ, জাহাজ, চিংড়ি এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বৈচিত্র্যময় এসব খাত বাংলাদেশের সামগ্রিক রপ্তানি সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।

প্রধান রপ্তানি গন্তব্যের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শীর্ষ অবস্থান ধরে রেখেছে, যেখানে প্রবৃদ্ধির হার যথাক্রমে ৪.২০ শতাংশ এবং ৩.০৪ শতাংশ।

উদীয়মান ও কৌশলগত কয়েকটি বাজারেও রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে-চীন (২৩.৮৩ শতাংশ), পোল্যান্ড (১১.৫৭ শতাংশ), সৌদি আরব (১১.৩৪ শতাংশ) এবং স্পেন (১০.৪৬ শতাংশ)। যা বিশ্ববাজারে বাংলাদেশের বিস্তৃত উপস্থিতির প্রতিফলন।

বছর-বছর ওঠানামা থাকলেও ধারাবাহিক মাসওয়ারি বৃদ্ধি, প্রধান প্রধান খাতের শক্তিশালী পারফরম্যান্স বিশ্ব বাজারে বাংলাদেশের রপ্তানি শিল্পের স্থিতিস্থাপকতা, প্রতিযোগিতামূলকতা এবং ইতিবাচক সম্ভাবনাকে আরও সুদৃঢ় করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন