ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

আলু চাষিদের জন্য ভর্তুকি বিবেচনা করছে সরকার : কৃষি উপদেষ্টা

বাসস

প্রকাশ: ১৯:২৭, ৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২৯, ৭ ডিসেম্বর ২০২৫

আলু চাষিদের জন্য ভর্তুকি বিবেচনা করছে সরকার : কৃষি উপদেষ্টা

প্রতিনিধিত্বশীল ছবি: সংগৃহীত।


কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার আলু চাষিদের ভর্তুকি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

তিনি বলেন, আমরা আলু চাষিদের জন্য ভর্তুকি বিবেচনা করছি, কারণ তারা ব্যাপক উৎপাদন সত্ত্বেও আলুর দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

আজ রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে জেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় এ বৈঠক আহ্বান করা হয়।

আলু চাষিদের ভর্তুকি কীভাবে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে কার্যকরভাবে ভর্তুকি দেওয়া যায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পেঁয়াজের আকস্মিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে উপদেষ্টা বলেন, মূল্য কারসাজির সঙ্গে কাউকে জড়িত হিসেবে পাওয়া গেলে বরখাস্ত করা হবে।

উপদেষ্টা আরও বলেন, যথেষ্ট মজুত থাকা সত্ত্বেও বাজার কারসাজির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। 

তিনি উল্লেখ করেন, গতকাল পেঁয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা বেড়েছিল। তবে, সরকার ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানি অনুমোদনের ঘোষণা দেওয়ার পর আজ দাম কমেছে।

তিনি বলেন, আমাদের সেই সিন্ডিকেটকে চিহ্নিত করতে হবে। আপনারা গণমাধ্যমকর্মীরা সহযোগিতা করলে এটি করতে খুব বেশি সময় লাগবে না।

বাজার স্থিতিশীল রাখতে সরকার পেঁয়াজ আমদানি অনুমোদন দিয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আমাদের কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ বিবেচনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দাম বাড়লে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়, দাম হঠাৎ কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।’

তার মতে, পেঁয়াজ যদি কেজিতে ৭০ টাকায় বিক্রি হয়, তাহলে কৃষক ও ভোক্তা-উভয়ের স্বার্থই রক্ষা হয়।

দেশে কোনো সার সংকট নেই উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, তামাক চাষ নিরুৎসাহিত করার অংশ হিসেবে সরকার তামাক চাষিদের সার সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, গবাদিপশু ও মাছ চাষে ক্ষতিকর সার ও কীটনাশক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন