ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৬ শ্রাবণ ১৪৩৩, ০৪ সফর ১৪৪৮

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য হ্রাস

বাসস

প্রকাশ: ১৯:৪১, ১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৪৪, ১ জানুয়ারি ২০২৬

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য হ্রাস

প্রতীকি ছবি: বাসস।


বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য হ্রাস করা হয়েছে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে দুই টাকা হ্রাস করে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে দুই টাকা হ্রাস করে ১২২ টাকা, পেট্রোলের মূল্য ১২০ টাকা থেকে দুই টাকা হ্রাস করে ১১৮ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৬ টাকা থেকে দুই টাকা হ্রাস করে ১১৪ টাকা পুননির্ধারণ করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন