ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

‘ঢাকা ওয়াসা ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি’ প্রকল্প নেয়া হচ্ছে ৭২১ কোটি টাকায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:০৯, ৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:১১, ৩ জানুয়ারি ২০২৬

‘ঢাকা ওয়াসা ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি’ প্রকল্প নেয়া হচ্ছে ৭২১ কোটি টাকায়

প্রতীকি ছবি। সংগৃহীত।

স্থানীয় ও বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের ওপর দীর্ঘমেয়াদী নির্ভরশীলতা কমাতে একটি বিশেষায়িত প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন করতে যাচ্ছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)।

রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা মৌজায় এই একাডেমিটি স্থাপন করা হবে। ‘ঢাকা ওয়াসা ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি প্রতিষ্ঠা’ শীর্ষক এই প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭২১.৪২ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা ওয়াসা ২০২৫ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে, খবর ইউএনবি’র। 

বর্তমানে ঢাকা ওয়াসা তাদের ওয়াটার মাস্টার প্ল্যান এবং সুয়্যারেজ মাস্টার প্ল্যান অনুযায়ী পানি ও পয়ঃনিষ্কাশনের বিভিন্ন জটিল প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ করছে। এর মধ্যে রয়েছে দুটি পানি শোধনাগার এবং একটি পয়ঃশোধনাগার নির্মাণ। এছাড়া পানির অপচয় রোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে শহরে ১৪৫টি ডিস্ট্রিক্ট মিটার এলাকা (ডিএমএ) চালু করা হচ্ছে, যার মধ্যে ৮৯টি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপশি স্মার্ট ওয়াটার মিটার এবং স্কাডা (SCADA) সিস্টেমের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এই আধুনিক সিস্টেমগুলো পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার কর্মীদের পর্যাপ্ত কারিগরি জ্ঞান নেই। বর্তমানে পরিকল্পনা থেকে শুরু করে অপ্টিমাইজেশন পর্যন্ত প্রায় সব কাজই দেশি-বিদেশি পরামর্শকদের দিয়ে করাতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। নিজস্ব প্রশিক্ষণ একাডেমি না থাকায় অভ্যন্তরীণ দক্ষতা বাড়ছে না এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যাহত হচ্ছে।

যদিও বর্তমানে ঢাকা ওয়াসার একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং পানি পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে, তবে তা আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জন বা উচ্চতর গবেষণার জন্য পর্যাপ্ত নয়। নতুন এই একাডেমি স্থাপনের মাধ্যমে একটি দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে, যারা নিজেরাই জটিল সিস্টেমগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে পারবে। এতে পরামর্শক খরচ কমার পাশাপাশি সংস্থার অভ্যন্তরীণ সক্ষমতাও শক্তিশালী হবে।
প্রস্তাবিত এই একাডেমির লক্ষ্য হলো পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সেবার ওপর গুরুত্ব দিয়ে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা, যা বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে।

এই প্রকল্পের প্রধান অংশগুলোর মধ্যে রয়েছে প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র নির্মাণ, ডরমিটরি বা আবাসন সুবিধা, পার্কিং এলাকা এবং একটি পাইলট প্ল্যান্ট স্থাপন। এছাড়া আধুনিক প্রশিক্ষণ ও গবেষণার সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি প্রকল্পের প্রাথমিক পর্যায়ে স্থাপত্য নকশা, নির্মাণ তদারকি এবং বিশেষ কারিগরি পরামর্শের জন্য তহবিল বরাদ্দ রাখা হয়েছে।

প্রকল্পের অর্থায়ন পরিকল্পনায় সরকারি তহবিল থেকে ৯০ কোটি টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৫৭১.৪২ কোটি টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব তহবিল থেকে ৬০ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

একাডেমিটি চালু হলে ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা সাশ্রয়ী পানি ও পয়ঃশোধনাগার প্রযুক্তি, ডিএমএ স্থাপন, লিক বা ছিদ্র শনাক্তকরণ, স্মার্ট মিটারিং এবং স্কাডা-ভিত্তিক সিস্টেম ব্যবস্থাপনার মতো বিষয়ে উন্নত প্রশিক্ষণ পাবেন।

ঢাকা ওয়াসার নিজস্ব প্রয়োজন মেটানোর পাশাপাশি এই একাডেমিকে একটি আঞ্চলিক জ্ঞান বিনিময় কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এটি সারা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার পানি ও পয়ঃনিষ্কাশন সেবা প্রদানকারী সংস্থাগুলোকে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দেবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই প্রতিষ্ঠানটি কেবল ঢাকা ওয়াসার কার্যক্ষমতাই বাড়াবে না, বরং পানি ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গবেষণায় বাংলাদেশকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। পরিকল্পনা কমিশন ইতিমধ্যে প্রস্তাবটি অনুমোদন করেছে এবং আশা প্রকাশ করেছে যে, এর সফল বাস্তবায়ন পানি ও পয়ঃনিষ্কাশন খাতে কর্মরতদের জ্ঞান ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন