ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২৫ ফাল্গুন ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক বিনিময় জোরদার করা যেতে পারে: সংস্কৃতিমন্ত্রী
Scroll
ফ্যামিলি কার্ড কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ : অর্থ উপদেষ্টা
Scroll
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজতে হবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
Scroll
‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প
Scroll
রাজনৈতিক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহবায়ক করে কমিটি, প্রজ্ঞাপন জারি
Scroll
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
Scroll
সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ
Scroll
ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের পেছনে যে চার ফ্যাক্টর কাজ করেছে
Scroll
যুদ্ধের এক সপ্তাহ পরে ইরানের বাসিন্দারা যেভাবে আছেন, যা বলছেন
Scroll
পত্রিকা: ’মক্কা-মদিনায় আটকা ৩,৫০০ বাংলাদেশি’
Scroll
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক
Scroll
ইউরোপীয় আধিপত্যকে চ্যালেঞ্জ দিচ্ছে ভারতের হোমিওপ্যাথি খাত
Scroll
হিথ্রো বিমানবন্দরে বাংলাদেশি হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া ঘিরে আলোচনা
Scroll
ঋণ নয়, মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
Scroll
৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
Scroll
শিক্ষার মানোন্নয়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে: শিক্ষামন্ত্রী
Scroll
১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Scroll
ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক
Scroll
চিফ হুইপ: জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ
Scroll
পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ

বাসস

প্রকাশ: ১৮:৫৩, ৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১২, ৮ মার্চ ২০২৬

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির দুটি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক (আরএমজি) শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য শিল্প পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শককে ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ করেছে।

তিনি বলেন, আমরা সমস্যা সমাধানের জন্য একটি ফোকাল পয়েন্ট নিয়োগ করেছি।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির দুটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশেষ করে মনোযোগ দিয়েছি ঈদের আগে ঈদযাত্রার সময় যাতে কোন ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সেজন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, আমরা একটি ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। যেমন- ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে যে অতিরিক্ত আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধিদের এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, কারখানার মালিকরা সময়মতো বেতন পরিশোধ করতে সক্ষম হবেন। সরকার ও ব্যাংকিং খাত প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঈদের আগে শ্রমিকদের বেতন-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন