ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬

১০ চৈত্র ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার
Scroll
স্বাধীনতা দিবস মানিক মিয়া এভিনিউ-এ সশস্ত্র বাহিনীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান
Scroll
ইরান যুদ্ধ: ভারতে বহুজাতিক কোম্পানির বিয়ারের মূল্য বৃদ্ধির আশঙ্কা
Scroll
কৃষিমন্ত্রী জানালেন দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার
Scroll
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বললেন কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে
Scroll
শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজ চট্টগ্রামে
Scroll
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে বৈঠক, বিমানখাত উন্নয়নে আগ্রহ
Scroll
বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নূর
Scroll
বিশ্ব বাণিজ্য সংস্থা: ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ
Scroll
যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
Scroll
লালমনিরহাট-কুড়িগ্রামে শিল্পায়ন জোরদারে পরিকল্পনা
Scroll
গ্যাসের উচ্চমূল্যে দিল্লীতে বাড়ছে কাঠ ও কয়লার ব্যবহার
Scroll
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রেলিয়া মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে
Scroll
২০২৫ সালে পাকিস্তান সবচেয়ে বায়ু-দূষিত শহর
Scroll
‘যুদ্ধ বন্ধে আলোচনা হয়েছে’ ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর দুই দিনের কর্মসূচি
Scroll
২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট
Scroll
মুন্সীগঞ্জে ৫৩১ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বললেন

কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে

বাসস

প্রকাশ: ২০:৪৭, ২৪ মার্চ ২০২৬

কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে

ছবি : বাসস

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুর অঞ্চল শস্যের ভান্ডার হলেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে এই অঞ্চলের মানুষের দারিদ্রতা লেগেই আছে। এই অঞ্চলের উদ্বৃত্ত কৃষি ও কৃষিজাত পণ্য থেকে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন হবে।

তিনি বলেন, উত্তরাঞ্চলের কৃষি পণ্য ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে শিল্পায়ন করা যায়, সে বিষয়ে সরকার বৃহৎ পরিকল্পনা গ্রহণ করছে।

মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে শিল্প-কলকারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এসব এলাকায় উৎপাদিত পণ্যের ওপর কী ধরনের শিল্প কলকারখানা স্থাপন করা যায়, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে।

এ ছাড়া, আগামী বাজেটে এই অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধিও ব্যাপক গুরুত্ব পাবে। সরকারের বৃহৎ পরিকল্পনাগুলো বাস্তবায়নে মন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সংকটকে সুযোগে পরিণত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমাদের লক্ষ্য সমতাভিত্তিক উন্নয়ন, বিশেষ করে যেসব অঞ্চল উন্নয়ন বৈষম্যের শিকার, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া। বন্ধ কলকারখানা চালুসহ কৃষি ও কৃষিজাত পণ্যভিত্তিক কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলাও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।

উদ্যোক্তা তৈরিতে সরকারি উদ্যোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।  তিনি আরো বলেন, আগামী বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী প্রমুখ।

সভায় সরকারি কর্মকর্তা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন