ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহ্বান

শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় নেতৃবৃন্দের গভীর শোক

বাসস

প্রকাশ: ০৯:২৫, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:৪৯, ২০ ডিসেম্বর ২০২৫

শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় নেতৃবৃন্দের গভীর শোক

ওসমান হাদি। বাসস, ফাইল ছবি।


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক জোট ও দলের শীর্ষ নেতৃবৃন্দ। 

গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক সংস্কার জোট, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণঅধিকার পরিষদ, গণফোরাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃবৃন্দ গত রাত ১১টায এক যৌথ বিবৃতিতে বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, অকুতোভয় ও দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী। তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন দৃঢ় কণ্ঠস্বর এবং একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছেন জাতিকে।

নেতৃবৃন্দ বলেন, একটি মানবিক, গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন হাদি। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। দল-মত ও ধর্ম নির্বিশেষে তার অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

বিবৃতিতে শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ। হত্যাকারীরা দেশত্যাগ করে থাকলে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

এছাড়া হাদির মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং নিউ এজ সম্পাদক নূরুল কবিরের ওপর সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদির লড়াই ছিল গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম; এ ধরনের সহিংস ও বর্বর কর্মকাণ্ড কখনোই তার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তারা বলেন, পরিকল্পিতভাবে মব উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো শীর্ষ গণমাধ্যম, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবং একটি কূটনৈতিক স্থাপনায় হামলা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের অংশ।

বিবৃতিতে ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও দাহ করার নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রাষ্ট্রের ব্যর্থতাকেই স্পষ্ট করে তুলছে। এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিবৃতিতে বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্ব্যবান জানিয়েছেন তারা।  অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে  বলে তারা মনে করেন।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, আ.স.ম. আব্দুর রব (জেএসডি), মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য), সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন), শেখ রফিকুল ইসলাম বাবলু (ভাসানি জনশক্তি পার্টি), মাওলানা উবায়দুল্লাহ ফারুক (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), সুব্রত চৌধুরী (গণফোরাম), কর্নেল (অব.) অলি আহমদ (এলডিপি), নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ), সৈয়দ এহসানুল হুদা (১২ দলীয় জোট), ফরিদুজ্জামান ফরহাদ (সমমনা জোট), নাহিদ ইসলাম (গণতান্ত্রিক সংস্কার জোট ও এনসিপি), হাসনাত কাইয়ূম (বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন) এবং মজিবুর রহমান মঞ্জু (এবি পার্টি)
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন