ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়
ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীসহ শিল্পনগরী গাজীপুর ও সাভারে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন; সায়েদবাদ, মহাখালী ও গাবতলী বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।